Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসিমারায় জনসংযোগে মুখ্যমন্ত্রী, দুঃস্থদের হাতে তুলে দিলেন বস্ত্র

তৃণমূল সুপ্রিমোর এই সফরে তাঁর সঙ্গে আছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই মেঘালয় বিধানসভা নির্বাচন। মেঘালয় সফরে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন তিনি। এদিন আলিপুরদুয়ারে পৌঁছে জনসংযোগ করলেন তিনি।

তৃণমূল সুপ্রিমোর এই সফরে তাঁর সঙ্গে আছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন হাসিমারায় পৌঁছে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন মমতা- অভিষেক। মুখ্যমন্ত্রী দুঃস্থদের হাতে তুলে দেন বস্ত্র।

হাসিমারায় মালাঙ্গীর ‘বনবাংলো’তে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল রওনা দেবেন মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘালয়ের মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে জনসভা করবেন তৃণমূল চেয়ারপার্সন এবং সবুজ শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রসঙ্গত, মেঘালয়ে তৃণমূল জোর দিয়েছে মহিলা এবং যুব ভোটে।

এরপরে আগামী ১৮ জানুয়ারিতেই তাঁরা ফিরবেন আলিপুরদুয়ারে। ১৯ জানুয়ারি সুভাষিনি’র চা বাগান মাঠে কর্মসূচি রয়েছে তাঁর। আছে সভাও। সূত্রের খবর, এই মাসেই ত্রিপুরা সফর করবেন বঙ্গের মুখ্যমন্ত্রী। সভা করবেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতেও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00