নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : নন্দীগ্রামে (Nandigram) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের (Civic)। টুলু পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় উমাশঙ্কর (Uma Shankar) নামে ওই সিভিকের। তাঁর মৃত্যুর পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জামবাড়ি গ্রামের বাসিন্দা উমাশঙ্কর। পেশায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে বর্তমানে পূর্ব মেদিনীপুরের আইবি-র অধীনে কাজ করতেন।
স্থানীয় সূত্রে খবর, নিজের বাড়ির সবজি বাগানে কাজ করছিলেন তিনি। টুলু পাম্প (Tulu pump) চালিয়ে জল দিচ্ছিলেন গাছে। পাম্প বন্ধ করে ইলেক্ট্রিক লাইনের তার গোছাতে গিয়েই বাঁধে বিপত্তি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। তাঁরা ছুটে এসে অজ্ঞান অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁরাই প্রথমে তাঁকে উদ্ধার করে। প্রথমে তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram hospital) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উমাশঙ্কর মানুষের সঙ্গে খুব ভাল মিশতে পারতেন। সিভিক ভলেন্টিয়ারের কাজ সেরে নিজের গ্রামের বাড়িতে চাষের কাজ করতেন তিনি।বাড়িতে রোজগেরে বলতে উমাশঙ্কর ছিলেন একমাত্র ভরসা। তাঁর মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখেছে কী ঘটেছে আসল ঘটনা। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে পুলিশ কথা বলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (police)।