Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুঁচুড়াতে চলন্ত টোটোর মধ্যে অজ্ঞান করে অপহরণের চেষ্টা, ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে অপহরণের চেষ্টা। সাহস দেখিয়ে চলন্ত টোটো থেকে ঝাঁপ দিলেন গৃহবধূ। অভিযুক্ত চালক পুলিশের হেফাজতে। বৃহস্পতিবার চুঁচুড়াতে চলন্ত টোটোতে যে ঘটনা ঘটল তাতে আশ্চর্য পুলিশ নিজেও।হুগলির চুঁচুড়া পুরসভার(Chuchura Municipality) ১১ নম্বর ওয়ার্ডের জগুদাশপাড়া এলাকার বাসিন্দা পূর্বা আশ বুধবার দুপুরে তাঁর ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন। অভিযোগ, এক টোটো চালক রাসায়নিক প্রয়োগ করে তাঁকে অজ্ঞান করে অপহরণ করার চেষ্টা করছিল। সাহসিকতা দেখিয়ে টোটো থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে পূর্বা আশের(Purba Ash) ছেলে।

প্রতিদিনের মতোই ছেলেকে আনতে যাওয়ার জন্য বুধবার দুপুরে বাড়ি থেকে বেরোন তিনি। পথে একটি টোটো ধরেন। চালক প্রথম থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ করছিল বলে অভিযোগ। পূর্বা দেবীর কথায়,ঝাঁপ দেওয়ার পর রাস্তায় পড়ে গিয়ে তিনি আহত হন। আশপাশে থাকা মানুষ বিষয়টি লক্ষ্য করেন এবং ওই গৃহবধূকে সাহায্য করেন। টোটো চালক তখনও টোটো চালিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।অন্য এক মহিলার তৎপরতায় বিপদ থেকে রক্ষা পান তিনি।ঘটনাস্থল ছিল কাপাসডাঙা এলাকা।যেখানে সেই সময় পূর্বার পাড়ারই এক মহিলা যাচ্ছিলেন। টোটো থেকে ঝাঁপ দিয়ে আহত অবস্থায় পূর্বাকে দেখে চিনে ফেলেন তিনি। তৎক্ষণাৎ টোটো থামিয়ে দেন এবং চালকের চাবি কাড়েন ওই মহিলা। স্থানীয় লোকজন জড়ো হয়ে পড়েন এবং অভিযুক্ত টোটো চালককে(TOTO Driver) ধরে ফেলেন। বিষয়টি জগুদাশপাড়ার বাসিন্দাদের জানানো হয় এবং আহত পূর্বাকে সেই টোটোতেই বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এরপর জগুদাশপাড়ায় টোটো চালককে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। চুঁচুড়া থানার(Chuchura P.S.) পুলিশ এসে টোটো চালক ও টোটোটি থানায় নিয়ে যায়।এই ঘটনায় সাহসিকতার জন্য স্থানীয়দের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ প্রশাসন। এক মহিলার দ্রুত তৎপরতা ও প্রতিবেশীদের সহায়তায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান পূর্বা আশ। কিন্তু বহিরাগত টোটো চালকদের চলাচল ও দৌরাত্ম অবিলম্বে পুলিশকে কন্ট্রোল করতে হবে এই দাবি তুলেছেন এলাকার মানুষজন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00