চোপড়ায় পুলিশের থেকে আসামি ছিনতাই, চলল ইট ,পাথর ,গুলি, গ্রেফতার ১১

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: শনিবার দুপুরে আসামি ছিনতাই এর ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। একাধিক অপরাধে অভিযুক্ত মজিবর রহমানকে পুলিশ এদিন গ্রেফতার করতে চোপড়াতে যায়। যার বিরুদ্ধে অভিযোগ সে এলাকায় শাসক দলের নেতা হিসেবে পরিচিত। তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসার আগেই স্থানীয় গ্রামবাসীরা জড়ো হয়ে পুলিশকে আক্রমণ করে। এরপর গাড়ি থেকে আসামি মজিবর রহমানকে(Mozibur Rahaman) ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

কুখ্যাত দুষ্কৃতিকে পাকড়াও করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে পুলিশ। গ্রামবাসী – পুলিশ ধস্তাধস্তি  হয়। উত্তর দিনাজপুরের চোপড়ার কালিকাপুরের ঘটনা। অভিযুক্তের নাম মজিবুর রহমান।সূত্রের খবর এদিন সকাল ১১ টার সময় গা ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত মজিবুর রহমানের সন্ধান পেতেই তাকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলতেই গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ান।এরপর অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে বের করে পালিয়ে যেতে সহযোগিতা করেন গ্রামবাসীদেরই একাংশ বলে অভিযোগ। ঘটনায় শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি। খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরোজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠি উচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযোগ পালানোর সময় ওই অপরাধী শূন্যে গুলি ছুঁড়তে থাকে। এই ঘটনার পর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও RAF পৌঁছয়। ডিউটি রত পুলিশ কর্মীদের ওপর আক্রমণ এবং আসামি ছিনতাই এর ঘটনায় মোট ১১ জন গ্রামবাসীকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যায়। পলাতক আসামির খোঁজে চোপড়ার একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।যে ১১ জনকে পুলিশ আসামি ছিনতাই করা ও আক্রমণ করার ঘটনায় গ্রেফতার করেছে তাদেরকে চোপড়া থানায়(Chopra P.S.) না রেখে নিয়ে যাওয়া হয় ৪০ কিলোমিটার দূরে ইসলামপুর থানায়। শনিবার দুপুরেই তাদের আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে বিচারকের কাছে হেফাজতের দেওয়ার আবেদন জানায় পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]