Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোপড়াতে জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,উত্তর দিনাজপুর: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটে।গুলি, বোমা মারার অভিযোগে উত্তপ্ত হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের (Chopra Block)ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের রাহাদিগছ গ্রাম। সংঘর্ষের ঘটনায় দুই মহিলা সহ তিন জন আহত হয়েছেন। আহত তিনজনকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে(Uttarbanga Medical College Hospital)  স্থানান্তর করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছে ধরপাকড় শুরু করে।

সূত্রের খবর ,ঘিরনিগাঁও গ্রাম পঞ্চয়েতের রাহাদিগজ এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবদ হামিদূর রহমানের সঙ্গে তারই আত্মীয় শেখ মজিবুর রহমানের মধ্যে বিবাদ চলছিল। বিবাদ মেটাতে রবিবার রাহাদিগজ গ্রামে দুই পক্ষের মধ্যে সালিশী সভা হয়।পুলিশের উপস্থিতিতে এই সালিশী সভা হয়। সালিশী সভা শান্তিপূর্ণভাবে শেষ হবার পরই দুই পক্ষ বাড়ি ফিরে যায়।

রাস্তায় দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে। বিবাদ চলাকালীন দুইপক্ষের মধ্যে মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে গুলি ,বোমা মারার ঘটনা , বলে অভিযোগ। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের তিনজন আহত হয়েছেন।আহতদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে ধরপাকড় শুরু করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00