নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগে, ঠিকাদারের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগে, সংশ্লিষ্ট ঠিকাদারের কর্মীদের আটকে রেখে, বিক্ষোভ এলাকাবাসীর। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগে কাজ বন্ধ করে দিয়ে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। নদিয়ার চাপড়া থানার(ChapraP.S.) গোখুরাপোতা এলাকার ঘটনা। জানা যায় রবিবার ওই এলাকায় ৮০০ মিটারের একটি রাস্তা তৈরীর কাজ চলছিল।কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। তাদের দাবি সঠিকভাবে রাস্তা তৈরি করতে হবে। না হলে এই রাস্তা বেশি দিন টেকসই হবে না। বর্ষায় ঝড় জল হলে রাস্তা খারাপ হয়ে যাবে।

অভিযোগ নিম্নমানের পিচ ,খোয়া সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোন কর্ণপাত করেনি সংশ্লিষ্ট ঠিকাদারের কর্মীরা। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। পিচের রাস্তায় হাত দিতেই উঠে আসছে খোয়া। এলাকার মানুষের মূলত অভিযোগ, রাস্তা তৈরীর বরাদ্দ হওয়া টাকায় কাটমানি  হয়েছে, না হলে নিম্নমানের সামগ্রী দিয়ে কেন এ রাস্তা তৈরি করা হবে।

মূলত এই দাবি তুলে ঠিকাদারের কর্মীদের আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষ। খবর পেতেই ঘটনাস্থলে যায় চাপরা থানার পুলিশ, এরপর স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এলাকার মানুষের একটাই দাবি, সঠিক মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করতে হবে। না হলে কাজ বন্ধ করে রাখার হুশিয়ারি দেওয়া হয়। এই আন্দোলন আরো তীব্রতর হবে বলে হুমকি দেয় এলাকাবাসি।বিক্ষোভের খবর পেয়ে ঠিকাদার ঘটনাস্থলে এলে গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ তর্ক – বিতর্ক চলে। অবশেষে গ্রামবাসীদের শর্ত মেনে সঠিকভাবে রাস্তা তৈরি প্রতিশ্রুতি দিলে ফের কাজ শুরু হয়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]