বিয়ের ৬ মাসের মাথায় বিষ খাইয়ে গৃহবধুকে খুন করার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বিয়ের ছয় মাসের মাথায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।বিষ পান করিয়ে খুন করা হয় বলে অভিযোগ।চাঁচল থানার হজরতপুর গ্রামের ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতার নাম মিলি খাতুন(Mili Khatun),বয়স ১৯।স্বামী মাসরেকুল আলম সহ শ্বশুর শাশুড়ি আলাউদ্দিন ও আবেদা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল(Chachal Hospital) থেকে দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) পাঠানো হয়।মৃতার বাপের বাড়ি রাঙাইপুর গ্রামে।

অভিযোগ,সামাজিক মতে বিয়ে হওয়ার পর পণের দাবি করছিল জামাই।এনিয়ে স্ত্রীর উপর স্বামী সহ তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। শুক্রবার রাতে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ।রাতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।তাদের শাস্তির দাবি জানিয়েছে মিলির পরিবার। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে প্রায় এক প্রকার জোর করে এই বিষ খাওয়ানো হয়েছে বলে জীবিত অবস্থায় হাসপাতালে সে তার নিকট আত্মীয়দের কাছে স্বীকারোক্তি দিয়ে গেছেন। পুলিশ এই স্বীকারোক্তির সত্যতা যাচাই করে দেখছে। স্থানীয় গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে,আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত। এই মর্মে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হলো এক বিশেষ প্রচার অভিযানের।মালদা জেলা আদালত চত্বরে আয়োজন করা হয়েছিল এই বিশেষ প্রচার অভিযানের। এদিন এই বিশেষ প্রচার অভিযানের মাধ্যমে যেকোনো দেওয়ানী মামলা, আপোষ যোগ্য ফৌজদারী মামলা, ব্যাংক লোন সহ একাধিক মামলার দ্রুত নিস্পত্তি করা হয় লোক আদালতের মাধ্যমে তা তুলে ধরা হয় এই বিশেষ প্রচার অভিযানে। উপস্থিত ছিলেন জেলা বিচারক শুভায়ু ব্যানার্জি, মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রীয়াংকা বোস সহ অন্যান্য আইনজীবী এবং জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্যরা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]