নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: গতবছর ৭ই জুন ২০২৩ হঠাৎই শান্তিপুর পৌরসভায় হানা দেয় সিবিআই প্রতিনিধি দল। প্রসঙ্গ ছিল পুরো নিয়োগ দুর্নীতি। এরপরগত বছর ২৬ জুলাই কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে পুর নিয়োগ দুর্নীতি মামলায়,জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শান্তিপুর পৌর সভাকে। তখনই সিবিআই দপ্তরে সিবিআই এর ডাকে সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিলেন শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। যদিও জিজ্ঞাসাবাদ শেষে শান্তিপুর পৌরসভা(Shantipur Municipality) দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন কথাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন শান্তিপুর পৌরসভার আধিকারিকরা।
২৬ জুলাই ২০২৪ সিবিআই তলবের এক বছরের বর্ষপূর্তির দিন শান্তিপুর পৌরসভাকে ক্লিনচিট দিল সিবিআই। আর তাতেই রীতিমতো আনন্দিত শান্তিপুরবাসি সহ শান্তিপুর পৌরসভার আধিকারিকরা এবং চেয়ারম্যান সুব্রত ঘোষ নিজেও। প্রসঙ্গত ৬০ টি পৌরসভাকে(Municipality) নিয়ে চলছিল পুর নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত।তবে শুক্রবার সিবিআই রাজ্যের ৩ টি পৌরসভা বাদে বাকি ৫৭ টা পৌরসভার বিরুদ্ধে আদালতে চার্জশীট পেশ করল । আর যে তিনটি পৌরসভার ক্লিন চিট পেল তারা, শান্তিপুর, পানিহাটি ও টাকি পুরসভা।তবে শান্তিপুর পৌরসভাকে ক্লিন চিট দেওয়ায় রীতিমতো আনন্দিত তারা।
অন্যদিকে,ভাগীরথী নদীর(Bhagirathi River) জল প্রকল্পের পাশে কচুরিপানায় আটকে পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ, উদ্ধার কার্য চালায় শান্তিপুর থানার পুলিশ।নদীর কচুরিপানায় আটকে পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ। উদ্ধার কার্যে নামে পুলিশ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট সংলগ্ন ভাগীরথী নদীর। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে হঠাৎই তারা দুর্গন্ধ পান, এরপর নদীর তীরে গিয়ে দেখে কচুরিপানায় আটকে রয়েছে এক পুরুষ মানুষের মৃতদেহ। যদিও জলে ভেসে আসতে পারে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। সাথে সাথেই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে উদ্ধার কার্যের জন্য এসে পৌঁছান বেশ কিছু কর্মী, এরপর কচুরিপানা সরিয়ে ওই মৃতদেহটিকে উদ্ধার করে। তবে নদীতে মৃতদেহ ভেসে আসার ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।