Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআইয়ের নজরে অনুব্রত, নতুন কী ঘটালেন বীরভূমের কেষ্ট?

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : ফের সিবিআই র‍্যাডারে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । পুলিশ আইসিকে ফোনে অকথ্য ভাষায় কথা বলার পর থেকেই ফের সক্রিয হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) । গোরু পাচার মামলায তাঁকে আগে গ্রেফতার করেছিল সিবিআই। পরে জামিনে মুক্ত হয়েছিলেন। ফিরে এসেছিলেন বাড়িতে। কয়েকদিন নিজের মতো থেকে ফের স্বমহিমায় ফিরেছেন তিনি। ফোনে আইসিকে হুমকি দেওয়ার ঘটনা তারই সাক্ষী। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে সিবিআই।

গোরু পাচার মামলায় সাক্ষীদের খবর নিয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছেন। জানতে চেয়েছেন, সাক্ষী দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে কেউ ফোন করেছেন কিনা? পাশাপাশি কোনওভাবে আপোষ করানোর চেষ্টা হচ্ছে কিনা সেদিকে নজর রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ধরনের কিছু ঘটলে দ্রুত সিবিআই আধিকারিকদের জানানোর কথা বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে সিবিআই ফের তৎপর হয়ে ওঠায় প্রশ্ন উঠছে। কল রেকর্ডকে হাতিয়ার করে এবার কী কেষ্টর জামিন খারিজের আবেদন করতে পারে সিবিআই?

আইসিকে ফোন করে অকথ্য ভাষায় কথা বলার অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই ফের বিপাকে অনুব্রত মন্ডল। বোলপুর এসডিপিও অফিসে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। বদলে তাঁর আইনজীবীরা হাজিরা না দেওয়ার কারণ জানিয়েছেন। রবিুবার ফের হাজিরা দিতে বলা হলেও এসডিপিও অফিসে যাননি তিনি। এরপরেই সিবিআই নড়েচড়ে বসার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। ফের কী সত্যি বিপদে পড়তে চলেছেন অনুব্রত?

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00