গঙ্গাসাগর মেলার কুড়ানো প্লাস্টিক দিয়ে এবার তৈরি হবে ক্যানিংয়ের বিটুমিনের রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগরের মেলা থেকে উদ্ধার হওয়া বজ্র প্লাস্টিক দিয়ে পরিবেশবান্ধব রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার(State Goverment)। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই প্রথম এমন রাস্তা তৈরি হতে চলেছে। ক্যানিং ২ নম্বর ব্লকের অন্তর্গত পলতা তালতলা এলাকায় ৪.৮৫ কিলোমিটার লম্বা এই রাস্তার নির্মাণ কার্য শুরু হয় শনিবার সকাল থেকে। এই বজ্রের মধ্যে রয়েছে গঙ্গাসাগর মেলা থেকে সংগ্রহ করার নানা বজ্র প্লাস্টিক সামগ্রী। ক্যানিং(Canning) পূর্ব ব্লকের তাম্বুলদহ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তা তৈরি হবে ৮০ লক্ষ টাকা খরচ করে। এই ধরনের রাস্তার ক্ষেত্রে বিটুমিন এবং প্লাস্টিকের বজ্র মিশিয়ে সাধারণত তৈরি করা হয়। পাকা রাস্তার উপরে স্তরে পিচের সঙ্গে প্লাস্টিক টুকরো মিশিয়ে প্রলেপ দেওয়া হয়।

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে সমস্ত পঞ্চায়েতে শুরু হয়েছে কঠিন ও প্লাস্টিক বজ্র সংগ্রহ ব্যবস্থা। তারই একটি অংশ হিসেবে বজ্র প্লাস্টিক ব্যবহার করে এই রাস্তা তৈরি করা হচ্ছে। পিচ যেহেতু জল পেলেই নষ্ট হয়ে যায়। তাই বজ্র প্লাস্টিক ব্যবহারে তা অনেক টেকসই হয় এবং সে ক্ষেত্রে পিচের সঙ্গে প্লাস্টিক মেশানো থাকলে সহজে তা নষ্ট হয় না। গঙ্গাসাগরের মেলা শেষে প্রচুর প্লাস্টিক বোতল সহ অন্যান্য প্লাস্টিকের সামগ্রী জড়ো করা হয়। দূষণ রুখতে মেলা প্রাঙ্গণে সেগুলো সংগ্রহ করেন সাগর ব্লক প্রশাসনের কর্তারা। সেই সংগৃহীত প্লাস্টিক সামগ্রী নানা পদ্ধতির মধ্যে দিয়ে এবার রাস্তা তৈরীর কাজে ব্যবহার করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক (DM)সুমিত গুপ্ত জানিয়েছেন, সাগর থেকে যে প্লাস্টিক আসে তা বিটুমিনের(Bitumin) সঙ্গে মেশানো হবে। প্রায় দু’টন মশলা এসেছে। স্টেট রুরাল ডেভেলপমেন্টের অথরিটি ইঞ্জিনিয়াররা রীতিমতো প্রশিক্ষণ করে বিটুমিনে কতটা প্লাস্টিকের বর্জ্য মেশানো হবে , কী পদ্ধতিতে মেশানো হবে, কিভাবে মেশানো হবে সবটাই তারা নির্দেশ দিচ্ছেন । এই জেলায় প্রথম কাজ শুরু হচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার(MLA Sauquat Molla) ব্লক থেকে। বিধায়ক নিজেও জানিয়েছেন ,নষ্ট হওয়া প্লাস্টিকের সঙ্গে বিটুমিন মিশিয়ে রাস্তা তৈরি হচ্ছে আমাদের ব্লক থেকে। গোটা জেলাতেই এভাবে উন্নয়নের কাজ এগিয়ে যাবে আগামী দিন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]