Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শওকত মোল্লার সম্পত্তি মামলা খারিজ হাইকোর্টে

তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্তে দায়ের হওয়া মামলা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি। ধাক্কা গেরুয়া শিবিরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় স্বস্তি তৃণমূল বিধায়ক(TMC MLA) শওকত মোল্লার(Sowkat Molla)। কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) তাঁর সম্পত্তি নিয়ে দায়ের হওয়া একটি মামলা এদিন খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী পৃথবিজয় দাস। মামলাটি জনস্বার্থ হিসাবে দায়ের করা হয়েছিল। মামলায় দাবি করা হয়, বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরে শওকতের বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই এবং পরিবারের একাধিক সদস্যর নামে সম্পত্তি কিনেছেন তিনি। কোথা থেকে তিনি এত টাকা পেলেন সেটা জানার জন্যই এই মামলা দায়ের করা হয়। একই সঙ্গে সেই অনুসন্ধানের জন্য ED, CBI, Income Tax Department-কে দায়িত্ব দেওয়ার আর্জিও জানানো হয়েছিল। আদতে গেরুয়া শিবিরের তরফেই পিছন থেকে কলাকাঠি নেড়ে এই মামলা দায়ের করা হয়েছিল। তবে এদিন তাঁদের ধাক্কা দিয়েই হাইকোর্ট মামলা খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন অনশন আন্দোলনে বিশ্বভারতীর নৃতত্ব বিভাগের ৬ ছাত্রী

আইনজীবী পৃথবিজয় দাস তাঁর দায়ের করা মামলায় দাবি করেছিলেন, বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরে শওকতের বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই এবং পরিবারের একাধিক সদস্যর নামে সম্পত্তি কিনেছেন তিনি। এদিন মামলার শুনানিতে তিনি দাবি করেন, অভিযোগ যেহেতু একজন বিধায়কের বিরুদ্ধে সে কারণে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করে কোন লাভ হবে না জেনেই ইডি, সিবিআই এবং আয়কর দফতরে অভিযোগ জানানো হয়েছে। তার দাবি ঘটনায় তদন্ত করুক সিবিআই এবং ইডি। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে তদন্তের এক্তিয়ার রয়েছে। ফৌজদারী কার্যবিধি অনুযায়ী প্রথমে মামলাকারীকে তাঁদের কাছেই অভিযোগ জানাতে হবে। এই পর্যবেক্ষণের পরেই মামলাটি খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00