Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অঙ্কিতার চাকরি দিতে হবে ববিতাকে, নির্দেশ হাইকোর্টের

পরেশকন্যা অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকার চাকরি পাবেন মামলাকারী ববিতা সরকার। এবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও চাঞ্চল্যকর রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর(Paresh Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারীর(Ankita Adhikari) ছেড়ে দেওয়া চাকরি(School Teacher Job) দিতে হবে মামলাকারী ববিতা সরকারকে(Babita Sarkar)। এবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় আগামী ২৭ জুনের মধ্যে ববিতাকে ওই চাকরির জন্য নিয়োগপত্র দিতে হবে এবং ৩০জুন সেই চাকরিতে ববিতাকে জয়েন করার তারিখ দিতে হবে। রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে নিয়োগ পেয়েছিলেন পরেশকন্যা অঙ্কিতা অধিকারী। সেই চাকরিই কলকাতা হাইকোর্টের রায়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, আদালত এই নির্দেশও দিয়েছিল যে, বিগত ৪১ মাস ধরে অঙ্কিতা স্কুলের শিক্ষিকা পদে যে বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে। আর সেটাও দুই কিস্তিতে। প্রথম কিস্তি দিতে হবে ৭ জুন। দ্বিতীয় কিস্তির তারিখ ৭ জুলাই। ইতিমধ্যেই সেই রায় মেনে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং পরেশকন্যাও প্রথম কিস্তির টাকা আদালতে জমা দিয়েছেন। কিন্তু শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অঙ্কিতা মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে যে চাকরি করতেন সেই চাকরিই ববিতা সরকারকে দিতে হবে। এই ববিতাই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অঙ্কিতার বেআইনি নিয়োগটি আদালতের নজরে আনেন।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন, ববিতাকে ২৭ জুনের মধ্যে নিয়োগপত্র দিতে হবে ও ৩০ জুনের মধ্যে তাঁকে চাকরিতে যোগদান করতে বলতে হবে। অঙ্কিতা এই চাকরিতে যোগদান করার সময়ে যা যা সুবিধা পেয়েছিল তার সব সুযোগসুবিধা দিতে হবে ববিতাকেও। এমনকি অঙ্কিতা তাঁর বেতনের প্রথম কিস্তির যে টাকা আদালতে জমা দিয়েছে সেই টাকার সবটাই ববিতাকে দিতে হবে। অঙ্কিতা তাঁর বেতনের দ্বিতীয় কিস্তির টাকা জমা দিলে তাও দিতে হবে ববিতাকে। ববিতার চাকরির মেয়াদ শুরু হবে অঙ্কিতা যেদিন চাকরিতে যোগদান করেছিল সেই দিন থেকেই। সেই হিসাব ধরেই তাঁর সব বেতন, ডিএ, প্রভিডেন্ট ফাণ্ড, গ্রাচ্যুউইটি প্রদান করতে হবে। 

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00