Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকা খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলো যাত্রীবাহী বাস

চলন্ত অবস্থায় চাকা খুলে গিয়ে মালবোঝাই লরিতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ৫-৬ জন যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত অবস্থায় চাকা খুলে গিয়ে লরিতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ৫-৬ জন যাত্রী। স্থানীয়দের উদ্যোগে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানার হাট থানার পুলিশ। দুর্ঘটনার পর থেকে পলাতক ওই বাসের চালক। বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনা ঘটলেও এই দুর্ঘটনায় প্রাণহানি হওয়া থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মালবাহী লরিতে ধাক্কা মারার পর বাসটি সেখানেই দাঁড়িয়ে যায়। রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যাওয়া থেকে রক্ষা পায় বাসটি। মালবোঝাই লরিতে ধাক্কা মারার পর বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সামনের কাচ ভেঙে ছড়িয়ে পড়ে রাস্তায়। কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন বাসের অন্যান্য যাত্রীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট তেলিপাড়া এলাকায়। দুর্ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় মানুষজন।

স্থানীয় সূত্রে খবর, এদিন একটি যাত্রীবাহী বাস জলপাইগুড়ি জেলার মালবাজার থেকে কালচিনির দিকে যাওয়ার পথে তেলিপাড়ার কাছে আসতেই সামনে ডান দিকের চাকা খুলে যায়। এরপর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই লরিতে ধাক্কা মারে। যাত্রীবাহী বাসের চাকা মসৃন রাস্তায় কীভাবে খুলে গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। একইসঙ্গে এটি নিছক দুর্ঘটনা নাকি কোনও ষড়যন্ত্র তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিখোঁজ বাস চালকের খোঁজ শুরু করেছে বানার হাট থানার পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00