Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাংস খেয়ে মৃত্যু দুই ভাইয়ের! বাড়ির সবাই ভর্তি হাসপাতালে

বাড়ির রান্না করা মাংস খেয়ে মর্মান্তিক পরিস্থিতি বর্ধমানের দুই বালকের। গোটা বাড়ির সদস্যরা ভর্তি হাসপাতালে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বর্ধমানের রথতলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির রান্না করা মাংস খেয়ে মর্মান্তিক পরিস্থিতি বর্ধমানের দুই বালকের। গোটা বাড়ির সদস্যরা ভর্তি হাসপাতালে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বর্ধমানের রথতলায়। সূত্রের খবর, বাড়ির রান্না করা মাংস খেয়ে বমি করতে করতেই মৃত্যু হয়েছে ১২ বছরের শুভঙ্কর ঘোষ ও ৯ বছরের রাহুল ঘোষ, সম্পর্কে দুই ভাই। মৃত দুই ভাইয়ের বাবা রবি ঘোষ, দিদি শর্মিলা ঘোষ, ঠাকুমা সন্ধ্যা ঘোষ ও পিসি শর্মিষ্ঠা ঘোষ সকলেই অসুস্থ।

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার রাতে ওই বাড়ির জামাই বাজার থেকে মুরগির মাংস কিনে আনে। সেই মাংস রান্না করেই সেদিন রাতে গোটা পরিবারের লোকজন খায়। তারপরেই বুধবার দুপুর থেকে পেটের যন্ত্রণা শুরু হয়, বমিও হয় সকলের। চিকিৎসকদের পরামর্শে ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলেও বৃহস্পতিবার ভোর থেকে বাড়াবাড়ি শুরু হয়। প্রত্যেককেই বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। শুক্রবার ভোর রাতে যার মধ্যে মৃত্যু হয়েছে ওই বাড়ির দুই ছেলের। শোকের ছায়া গোটা পরিবারে।

চিকিৎসকরা জানিয়েছেন, বাড়িতে ইঁদুর মারার বিষ থেকেই ঘটেছে এই বিষক্রিয়া। কোনওভাবেই ওই মাংসের মধ্যে বিষক্রিয়া হয়ে যায়। যা খেয়েই এই মর্মান্তিক পরিস্থিতি। এই বিষয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, বৃহস্পতিবার ওই পরিবারের ছ’জন ভর্তি হয় হাসপাতালে। প্রত্যেকের প্রচন্ড বমি ও শ্বাসকষ্ট হয়। যার মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই দুই ভাই। বাচ্চাদুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00