Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আতঙ্কে দিন কাটাচ্ছেন চিকিৎসক ও তার পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: এবার আতঙ্কে চিকিৎসক পরিবার।মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আতঙ্কে দিন কাটাচ্ছেন চিকিৎসক । হাসপাতালের মধ্যে বহিরাগতদের অবাধ যাতায়াত। চলছে মারপিট। বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে(Bulbulchandi Helath Center) চিকিৎসক অমিত কুমার মন্ডল এর কোয়ার্টারের সামনে দুইজন বহিরাগত হঠাৎ গেটের সামনে চিৎকার ও মারপিট করতে শুরু করে এতেই আতঙ্কিত হয়ে পড়েন ওই চিকিৎসকের স্ত্রী সুজাতা ঘোষও(Dr. Sujata Ghosh) চিকিৎসক। এই ঘটনা দেখে ঘাবড়ে যান চিকিৎসক ও চিকিৎসকের স্ত্রী। এই ঘটনার পরেই চিকিৎসকের স্ত্রী হবিবপুর থানায়(Habibpur P.S.) লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে জানানো হয়েছে বুলবুলচন্ডি গ্রামীন হাসপাতালে তাদের কোয়াটারের গেটের মুখে দুইজন বহিরাগত মারপিট করতে থাকে।

চিকিৎসকের অভিযোগ, বহিরাগতদের আনাগোনা লেগেই থাকে। হঠাৎই দুজন বহিরাগত মারপিট শুরু করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরেই চিকিৎসক অমিত কুমার মন্ডলের(Dr. Amit Kumar Mandal) স্ত্রী থানায় লিখিত অভিযোগ করেন। আতঙ্কিত রয়েছেন তার পরিবার। যে কোন সময় বহিরাগতদের আনাগোনা রয়েছে। মাঝেমধ্যে মারপিট হচ্ছে বলে অভিযোগ। এমনই ভিডিও সোশ্যাল মিডিয়া দেখা গিয়েছে। দুই বহিরাগত কোয়াটারের গেটের সামনেই বেধড়ক মারপিট করছে। বসে নেশার আসর। প্রতিবাদ করার কেউ নেই।এই নিয়ে আতঙ্কিত চিকিৎসকের পরিবার।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ পৌঁছায় ও তদন্ত শুরু করে। এর আগেও চিকিৎসকদের তরফ থেকে বিএমওএচ(BMOH) ও হবিবপুর থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল। তারপরেও বন্ধ হয়নি বহিরাগতদের আনাগোনা। হসপিটাল চত্বরে এই নিয়ে আতঙ্কে রয়েছে চিকিৎসক অমিত কুমার মন্ডলের পরিবার। এই বিষয় নিয়ে বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে বিএমএইচ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে জানা গিয়েছে তিনি ছুটিতে রয়েছেন তার সাথে কোন ভাবে যোগাযোগ করা যায়নি।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00