Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিটাগড়ে বোমা বিস্ফোরণে জখম নাবালক

টিটাগড়ে বোমা বিস্ফোরণের (Bomb Blast) ফলে জখম এক নাবালক। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে (Blast) জখম হয় ওই কিশোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিটাগড়ে বোমা বিস্ফোরণের (Bomb Blast) ফলে জখম এক নাবালক। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হয় ওই কিশোর। উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড়ের উড়ানপাড়া এলাকায় বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। জখম  কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিটাগড়ের উড়ানপাড়া এলাকায় মাঠে কে বা কারা বোমা মজুত করে রেখেছিল। সেগুলিকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়। যার ফলে জখম হয় ওই নাবালক। তার পায়ে গুরুতর চোট হয়। মহম্মদ আফরোজ নামে ওই কিশোরের হাতে ও পায়ে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত ওই কিশোরকে। বিস্ফোরণের সময়কার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

অন্যদিকে কোথা থেকে এই বোমা এলো, কারা তা মাঠে ফেলে রেখে দিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বোমার ওপর পা পড়ে যাওয়ার পরই এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। গোটা এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। টিটাগড় পুরসভার ভাইস চেয়ারম্যান মহম্মদ জলিল এই ঘটনা নিয়ে জানান, কীভাবে বিস্ফোরক এলো এলাকায় তা ভাবতে পারছি না। তিনি জানান, এই এলাকায় বহু মানুষের বাস, বহু মানুষ প্রতিদিন এই জায়গা দিয়ে যাতায়াত করেন। ফলে, বিস্ফোরণের প্রভাব আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন তিনি।

শহরে ফের ভাঙল পুরনো বাড়ি! এন্টালিতে বাড়ি ভেঙে আহত ২

বন্ডেলগেটে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত এক দমকলকর্মী

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

সাতসকালে নওদায় বোমাবাজিতে মৃত্যু প্রৌঢ়ের, পুলিশকে ঘিরে বিক্ষোভ

মালদায় ফের শুট আউট, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটোচালক

বিজেপি বিধায়কের বাড়িতে রক্তারক্তি কাণ্ড, ভাগচাষির মাথায় কোপ

ডোমকলে বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00