Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শৌচাগার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

ঘটনাকে কেন্দ্র শোকের ছায়া পরিবারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ মার্চ থেকে থেকে রাজ্যে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। আর ১০ দিনও বাকি নেই। তার আগে মর্মান্তিক পরিণতি এক পরীক্ষার্থীর। বাড়ির শৌচাগার থেকে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার (Body Recover) হল। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার মোল্লার গেটে সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র শোকের ছায়া পরিবারে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম সৌভিক অধিকারী। সন্তোষপুর গর্ভনমেন্ট কলোনি নেতাজি সুভাষ বিদ্যালয়ের ছাত্র ছিল সে। মৃত পরীক্ষার্থীর পরিবারের দাবি, প্রতিদিনের মতো শনিবার রাতে ঘরে পড়ছিল সৌভিক। পড়ার মাঝে উঠে শৌচাগারে যায় সে। কিন্তু বেশকিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও শৌচাগার থেকে বেরোয়নি সে। ডাকাডাকি করে কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ঘরেও ফিরে আসেনি। এই অবস্থায় বাড়ির লোকজন শৌচাগারের দরজা ধাক্কা দিতে থাকেন। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁরা দেখেন গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই পড়ুয়া। তড়িঘড়ি তাকে উদ্ধার স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে তাকে বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এমন ঘটনায় মুষড়ে পড়েছেন সৌভিকের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কায় কী আত্মহত্যা করেছে সৌভিক? না কি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00