Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বোলপুর মহকুমা হাসপাতালে গৃহবধূর মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা ,ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বোলপুর মহকুমা হসপিটালে।এক গৃহবধূকে কার্বলিক অ্যাসিড গলায় ঢেলে দিয়ে মেরে দেওয়ার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে বোলপুর মহকুমা হাসপাতালে(Boalpur Hospital) ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন ও ইলামবাজার থানার(Shantinikatan And Ilambazar P.S.) অফিসার ইনচার্জ সহ পুলিশ বাহিনী। জানা গিয়েছে, ৬ বছর আগে সুলেখা গড়াইয়ের সাথে বিয়ে হয়েছিল ইলামবাজারের ভগবতী বাজারের অরবিন্দ চৌধুরীর।

অভিযোগ তারপর থেকেই বিভিন্নভাবে অত্যাচার করা হতো সুলেখাকে। রবিবার তাদের মধ্যে ব্যাপক অশান্তি হয়। অশান্তির জেরে সুলেখাকে অ্যাসিড(Acid) খাইয়ে মারার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। তারপরে তাকে বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে আসা হয় । চিকিৎসা করা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু পরবর্তীতে তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন সুলেখার বাবার বাড়ির সদস্যরা।

তার স্বামী অরবিন্দ চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে দুই থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সুলেখার স্বামীকে পুলিশ আটক করে নিয়ে যায়। সুলেখার পরিবারে বারবার স্বামীর এই বর্বরতা জন্য চরম থেকে চরমতম শাস্তির দাবি জানানো হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করছে। হাসপাতালে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00