Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেন্দুকে রামধাক্কা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, বঙ্গে নয় রাষ্ট্রপতি শাসন

লোকসভা নির্বাচনের পরে বঙ্গ বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব হ্রাস রাজ্য রাজনীতির ক্ষেত্রে এক বড় পরিবর্তন একথা বিন্দুমাত্র অস্বীকার করার জায়গা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: মামার বাড়ির আবদার জুড়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলায়(Bengal) নাকি আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, মানুষ নাকি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেনই না। তাই বাংলায় রাষ্ট্রপতি শাসন(President’s Rule) জারি করা হোক। কেন্দ্রের শাসক দল বিজেপির(BJP) কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাকি এমনটাই দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কিন্তু তাঁর সেই দাবি খারিজ করে দিয়েছে পদ্ম নেতৃত্ব। অন্তত বঙ্গ বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। যে শুভেন্দুর কথাতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে দেখে এসেছে, শুনে এসেছে, সেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই এবার শুভেন্দুর প্রস্তাব সরাসরি খারিজ করে দিতে বিন্দুমাত্র সময় নিচ্ছে না। লোকসভা নির্বাচনের পরে বঙ্গ বিজেপিতে শুভেন্দুর এই গুরুত্ব হ্রাস রাজ্য রাজনীতির ক্ষেত্রে এক বড় পরিবর্তন একথা বিন্দুমাত্র অস্বীকার করার জায়গা নেই।

আরও পড়ুন, নবান্নে সোম বৈঠকের পরে রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

জানা গিয়েছে, আর জি কর-কাণ্ডের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন শিশির পুত্র। কিন্তু কোনও ভাবেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষপাতী নয় কেন্দ্র সরকার। কেননা সেক্ষেত্রে তাঁদের ও সামগ্রিক ভাবে বিজেপিরই মুখ পুড়বে। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলে সর্বাগ্রে তার আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে। যাতে কেন্দ্রের হেরে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাতে এক দিকে যেমন বিজেপির মুখ পুড়বে, তেমনি ‘শহিদের’ মর্যাদা পেয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী নির্বাচনগুলিতে যার ফায়দা ঘরে তুলবে তৃণমূল। তাই বাংলায় কোনও ভাবেই রাষ্ট্রপতি শাসন জারির পক্ষপাতী নয় কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্র সরকার এটাও মনে করছে যে, আর জি কর-কাণ্ড ঘিরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে ঠিকই, কিন্তু ক্রমশ সেই আন্দোলন বিপথগামীও হচ্ছে। এতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীদের ওপর। একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক ভাবে অবনতি হয়েছে, এ কথা বলা কঠিন। রাজ্যে বড় কোনও বিশৃঙ্খলার পরিস্থিতিও তৈরি হয়নি। রাজ্যবাসীর একাংশ শাসক শিবিরের ওপরে ক্ষুব্ধ হলেও সরকারের পক্ষে এখনও যথেষ্ট সংখ্যক বিধায়ক রয়েছেন। ফলে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আরও পড়ুন, শুরু হয়ে গিয়েছে সার্ভে, চিন্তায় তৃণমূলের পদাধিকারীরা, পদ হারানোর শঙ্কায় ভুগছেন অনেকেই

একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির কাছে এটাও পরিষ্কার করে দিয়েছে যে, বিজেপি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় না। বাংলায় পরিবর্তন আনতে গেলে বঙ্গ বিজেপির নেতাকর্মীদের দলকে আন্দোলনমুখী করে তুলতে হবে। কেন্দ্র রাষ্ট্রপতি শাসন জারি করবে, আর তার সুবিধা নেবে বঙ্গ বিজেপি সেটা চলবে না। কেন্দ্রের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানো যাবে না। একা ইন্দিরা গান্ধিই প্রধানমন্ত্রী হিসেবে ৪৮ বার দেশের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। বিজেপি সেই পথে হাঁটতে রাজি নয়। তাই শুভেন্দু অধিকারী হোক কী অন্য কেউই হোক, মামার বাড়ির আবদার মনে করে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করলে তা দিল্লির লাড্ডুর মতো হাতে তুলে দেওয়া হবে না। একই সঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে সহানুভূতির হাওয়া বইবে মমতার পক্ষে। যা তাঁর দল কাজে লাগাবে ভোটে। তাই অহেতুক রাষ্ট্রপতি শাসন জারি করে মমতাকে বাড়তি সুবিধা দেওয়ার পক্ষপাতী নন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00