Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আইনস্টাইনের বহু আগেই আমরা বলেছি’, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষের মন্তব্যে বিতর্ক

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) এক বক্তৃতায় এমন মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নোবেলজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের (Albert Einstein) আগেই পদার্থ এবং শক্তির তুল্যতার প্রমাণ আমাদের সংস্কৃতিতে রয়েছে বলে দাবি করে বিতর্ক তৈরি করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার (Subhash Sarkar)। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) এক বক্তৃতায় এমন মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ইতিমধ্যে তাঁর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে বাম এবং তৃণমূল কংগ্রেস। 

কেন্দ্রের বিজেপি সরকার ইতিহাসকে গৈরিকীকরণ করছে বলে অভিযোগ তুলে আগে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। সেই সমস্ত বিষয়ে নিজের মতামত তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, ‘‌আমাদের সংস্কৃতিতে যে বিজ্ঞান রয়েছে, সেটা মানুষকে জানতে হবে। এটা সত্যি কথা। যেমন, আইনস্টাইন বলেছেন, E=mc²। আমরা বহু আগেই পদার্থ এবং শক্তির সমন্বয়ের কথা বলেছি। আমরা আগেই বলেছি, ‘সর্বং খল্বিদং ব্রহ্ম’। এটা কোনও গৈরিকীকরণ নয়। ‘শূন্য’ ভারতবর্ষ দিয়েছে। তা হলে গৈরিকীকরণ করছে বলে শূন্যকে ত্যাগ করে দাও না! পারবে?’‌

কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের বিড়ধিরা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন সুভাষ সরকারকে কটাক্ষ করে বলেন, ‘‌উনি আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। এটি আসলে আরএসএসের নিজস্ব তত্ত্ব। যেটা জনমানসে চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইতিহাস, বিজ্ঞান–সব ক্ষেত্রেই গৈরিকীকরণের চেষ্টা।’‌

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00