Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা  বিজেপি যুবনেতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহিলার ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো বিজেপি বিধায়কের বিরুদ্ধে ।  ঘটনাটি ঘটেছে  রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। এই ধর্ষণের চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসতেই কাঠগড়ায় দাঁড়িয়েছে  রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় এক বিজেপি নেতা  বাপ্পা গুছাইত। তাঁর বিরুদ্ধে  নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।

নির্যাতিতার অভিযোগ, বাপ্পা গুছাইত নামে ওই অভিযুক্ত যুবক স্কুল জীবন থেকেই তাঁকে বিরক্ত করতেন ৷ ইদানিং কাজে যাওয়া-আসার পথে ফোন নাম্বার চাইত ও কুপ্রস্তাব দিত ৷ বিষয়টি অস্বীকার করায় নির্যাতিতাকে কাটারি ও পিস্তল দিয়ে ভয়ও দেখাত ৷  বুধবার কাজ থেকে বাড়ি ফিরছিলেন তরুণী। সেই সময় তাঁর পিছু নেয় বাপ্পা। জোর করে বাড়িতেও ঢুকে পড়ে সে৷ তার পর তাঁর পোশাক ধরেও টানাটানি করে অভিযুক্ত৷ আর এমন অবস্থা দেখে ওই তরুণীর মা এগিয়ে আসে। তখনই তাঁর ওপর বেধড়ক মারধর করে বাপ্পা। সেইসময় মা এবং মেয়ে চিৎকার করা শুরু করে ।

তাই বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনা নিয়ে স্থানীয়রা জানান, বাপ্পা এর আগে এলাকার বহু মেয়েকেই বিরক্ত করত৷ কাউকে পছন্দ হলেই মোবাইল নম্বর চেয়ে উত্যক্ত করত। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে  নরেন্দ্রপুর থানার পুলিশ । তবে এই নির্যাতনের কথা প্রকাশ্যে আসতেই পলাতক অভিযুক্ত। বর্তমানে তাঁকে খোঁজা শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00