Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামাইষষ্ঠীর আগে লক্ষ্মীলাভ, মৎস্যজীবীর জালে ২০ হাজার টাকার পেল্লাই মাছ

মৎস্যজীবী গৌতম বিশ্বাস অন্যান্য দিনের মতোই ভাগীরথী নদীতে ফেলেছিলেন জাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই জামাই ষষ্ঠী। মাছের চাহিদা হবে তুঙ্গে। পার্বণের ঠিক ১ দিন আগে লক্ষ্মীলাভ হলো মৎস্যজীবীর। জালে ধরা পড়ল পেল্লাই সাইজের মাছ। একটির দামই প্রায় কুড়ি হাজার টাকা!

মৎস্যজীবী (Fisherman) গৌতম বিশ্বাস অন্যান্য দিনের মতোই ভাগীরথী নদীতে ফেলেছিলেন জাল। তাতে আটকেছিল ভারী কিছু। অনেক কষ্ট করে জাল টেনে দেখেন তাতে ধরা পড়েছে বিরাট সাইজের কাতলা মাছ। ওজন প্রায় ৩৫ কেজি। শান্তিপুর গবার চর এলাকার ঘটনা। মাছ দেখে অবাক হয়েছিলেন মৎস্যজীবী। অবাক হয়েছিলেন স্থানীয়রাও। জমেছিল ভিড়।

মৎস্যজীবী জানাচ্ছেন, এর আগে এদিন তাঁর জালে বড় জোর ধরা পড়েছিল ১০ কেজির কাতলা। বিগত বেশ কয়েক বছর আগে তাঁর জালে উঠেছিল ২২ কেজি ৭০০ গ্রামের কাতলা। আর এবারে পেলেন ৩৫ কেজির এই প্রজাতির মাছ। তাঁর আশা এই মাছ পাইকারি বাজারে বিক্রি করে তিনি পেতে পারেন প্রায় বিশ হাজার টাকা। দাম উঠতে পারে আরও বেশি। মানে, জামাইষষ্ঠীর আগেই লক্ষ্মীলাভ। এখন দেখা যাক কে কেনেন এই মাছ! 

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00