নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: দিনে দুপুরে কাউন্সিলরের দাদাগিরি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল ব্যবসায়ীকে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দিতে পাড়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর।অভিযোগ রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী থানায় গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ব্যবসায়ীর অভিযোগ, বিধাননগর কর্পোরেশনের(Bidhannagar Corporation) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী(Councillor Samaresh Chakraborty) বেশ কিছুদিন থেকে কিশোর হালদার নামে ওই ব্যবসায় থেকে ৫০ লক্ষ টাকা তোলা চায়।
ব্যবসায়ী নিজের জমিতে বহুতল নির্মাণ করছেন কর্পোরেশনের বৈধ অনুমতি নিয়ে। তা সত্ত্বেও কাউন্সিলর তোলা চায়। ব্যবসায়ী কাছে এর আগেও তোলা চাওয়া হয়। সেই সময় ব্যবসায়ী টাকা দেন। এবারও তোলা চাওয়া হয়। তিন লক্ষ টাকা দেন ব্যবসায়ী। কিন্তু তারপরেও রোজই টাকার অংক বাড়তে থাকে। ব্যবসায়ী আরও অভিযোগ, শনিবার কাউন্সিলর নিজে এসেছিলেন। এরপর রবিবার কাউন্সিলর এর অনুগামী এলাকার ছাত্র নেতাগোবিন্দ দাস সহ শুভেন্দু, বাবাই ও আরও ৪০ জন এসে টাকা চায়। তিনি দিতে অস্বীকার করলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আতঙ্কে ব্যবসায়ী ও তার পরিবার। পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। তার মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। প্রশাসন তার পাশে না দাঁড়ালে তিনি বাধ্য হবেন তার প্রোজেক্টের কাজ বন্ধ করে দিতে বলে জানান ওই ব্যবসায়ী।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বিধাননগর কর্পোরেশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কাউন্সিলরদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। গত দু’দিন আগে বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। ওই বৈঠকে বিধাননগর কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগের সঙ্গে বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্তর সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল তা মেটানো হয়েছে বলে বৈঠক শেষে ফিরহাদ হাকিম সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন।