Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিল্ডিং প্ল্যানের জাল চক্রের মূল পান্ডার হদিশ পেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌরসভার ইঞ্জিনিয়ারের স্বাক্ষর জাল করে প্রতারণা, গ্রেফতার এক। অভিযুক্ত অমলেন্দু বিশ্বাসকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম(Bidhannagar Cyber Crime) থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি পৌরনিগমের ইঞ্জিনিয়ার সুনিতা টং বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। ওই অভিযোগে তিনি বলেন, যে তার স্বাক্ষর জাল করে কেউ বা কারা বিল্ডিং প্ল্যানের(Building Plan) অনুমতি দিচ্ছে।

সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে অমলেন্দু বিশ্বাস নামের এক ব্যক্তি এই স্বাক্ষর জাল করে প্রতারণা করছেন। অবশেষে শিলিগুড়ি(Siliguri) এলাকায় হানা দিয়ে অভিযুক্ত অমলেন্দুকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ,এই ব্যক্তি বিভিন্ন পৌরনিগমের জাল নথি তৈরি করতো। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে সূত্রের খবর।

এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। কোন কোন পুরসভাতে এই চক্র সক্রিয় তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃত অমলেন্দু বিশ্বাস যে কারোর স্বাক্ষর নকল করতে পারদর্শী। তবে বাকি তথ্যগুলি কারা নকল করত এবং কিভাবে বিভিন্ন পুরসভার বিল্ডিং দপ্তরের বৈধ কাগজপত্রের নকল কপি ধৃত ব্যক্তির কাছে পৌঁছতো তা জানতে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে।এই চক্রে পুরসভার(Municipality) কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের মোবাইল ফোনের তথ্য অনুসন্ধান করছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00