Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিউশন সেরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: টিউশন সেরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্র। ভাটপাড়া থানার(Bhatpara P.S.) ৯ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া গঙ্গা ঘাটের ঘটনা। নিখোঁজ দুই ছাত্রের নাম অজিত যাদব ও আরিয়ান সাউ। এঁরা ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারামনি পার্ক এলাকার বাসিন্দা।

এঁরা কাঁকিনাড়া(Kakinara) কাঁটাপুকুর সাউ একাডেমির দশম শ্রেণীর ছাত্র। জানা গেছে, টিউশন শেষে চারজন বন্ধু রবিবার বেলার কাঁকিনাড়া গঙ্গা ঘাটে স্নান করতে নামে। স্থানীয়রা গঙ্গার ঘাটে তল্লাশি চালালেও ওঁদের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ হওয়ার পর দীর্ঘক্ষন পেরিয়ে গেলেও, ডুবুরি না আসায় ক্ষুব্ধ ছাত্রদের পরিবার।

নিখোঁজ পড়ুয়াদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওরা কেউ সাঁতার জানতো না। বাড়িতে না জানিয়েই ওরা গঙ্গায় স্নান করতে গিয়েছিল। তারপর তলিয়ে যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00