Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারত সেবাশ্রম সঙ্ঘে পৌষ পূর্ণিমাতে পালিত হল ত্রিশুল উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি: পুণ্যময়ী পৌষ পূর্ণিমা উপলক্ষে ত্রিশুল উৎসব পালিত হচ্ছে রাজ্য জুড়ে। এই দিন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজ জগতের কল্যানে শ্রীশ্রী ত্রিশূল উৎসবের সুচনা করেছিলেন ৷ তখন তিনি বাংলাদেশের বাজিতপুরের ব্রহ্মচারী বিনোদ। সাধন কুটিরে বসেই নিজের হাতের ত্রিশূলটি মাটিতে পুতে দৃঢ় সঙ্কল্প নিয়ে পদ্মাসনে বসেন। যতক্ষণ ” সিদ্ধি ” লাভ না করতে পারবেন ততক্ষন এই আসন পরিত্যাগ করবেন না বলে প্রতিজ্ঞা করেন । দীর্ঘ একমাস এভাবে পদ্মাসনে বসে থাকার পর পূণ্যময়ী শ্রীশ্রী মাঘী পূর্ণিমার গোধুলী লগ্নে সিদ্ধিলাভ করেছিলেন। পৌষ পূর্ণিমা থেকে মাঘীপূর্ণিমা এই

এক মাসকে সঙ্ঘাশ্রিত ভক্তগণ ” সঙ্কল্প মাস ” বলেই জানেন। তাই এই দিন পৌষ পূর্ণিমায় কলকাতার বালিগঞ্জে (Ballyganj) সঙ্ঘের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা সহ হিন্দু মিলন মন্দিরের সাথে উত্তর ২৪ পরগণা জেলার ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও সঙ্ঘদর্শন পাঠের মাধ্যমে শতশত ভক্তনিয়ে বিশেষ অনুষ্ঠান পালিত হয় ৷ প্রচুর ভক্ত সময় কমে এই উৎসব পালিত হয়।অন্যদিকে নীতি শিক্ষার পাঠ দিচ্ছে ভারত সেবাশ্রমের ইংরেজি মাধ্যম স্কুল।

ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের মধ্যে নীতি ও আদর্শবোধ গড়ে তুলতে এবার ইংরেজি মাধ্যম স্কুলে নীতি শিক্ষার ক্লাস শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের(Diamondharbour) মতো রাজ্যের প্রত্যন্ত এলাকায় প্রকৃত মানুষ গড়তে স্বামী প্রনবানন্দ সেন্টিনারি স্কুলেই সাধারণ ক্লাসের পাশাপাশি নিয়ম করে এই নীতি শিক্ষার ক্লাস দেওয়া হচ্ছে ।

সামাজিক কাজের জন্য এমনিতেই দেশজোড়া নাম ভারত সেবাশ্রমের। আর্তের উদ্ধার হোক বা বন্যা-খরা কবলিতদের সাহায্যার্থে বরাবরই সবার আগে দেখা যায় এই প্রতিষ্ঠানকে। আর সঙ্ঘের সেই লক্ষ্যকে মাথায় রেখে সেন্টিনারি স্কুলের মাধ্যমে পড়ুয়াদের নীতিশিক্ষার উপর বিশেষ জোর দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
স্কুলের সেক্রেটারি তপন মজুমদার জানান, শুধু পড়ুয়াদেরই নয়, এর পাশাপাশি অভিভাবকদেরও নীতিশিক্ষার পাঠ দেওয়া হয় এখানে ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00