Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বহরমপুরে প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতাকে শুট আউট

Share:

নিজস্ব প্রতিনিধি বহরমপুর: রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হল তৃণমূল নেতা। মৃত সত্যেন চৌধুরী জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন। নিজের নির্মীয়মান একটি বাড়ির কাজ চলাকালীন বাড়ির মধ্যেই এই শুট আউটের(Shoot Out) ঘটনা ঘটে। তিন জন দুষ্কৃতি সেখানে অতর্কিতে চড়াও হয়ে তাকে ৩ রাউন্ড গুলি করে। মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Medical College Hospital) নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানায়।

প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরের চালতিয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার(Baharampur P.S.) পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ এই খুনের সঙ্গে পেশাদারী দুষ্কৃতীরা যুক্ত আছে বলে মনে করছে। এই খুনের পেছনে রাজনৈতিক কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে আশেপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর নিহত সত্যেন প্রথমদিকে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। বাম আমলে তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল। রাজ্যে পালা বদলের পর জেল থেকে ছাড়া পেয়ে সত্যেন তৃণমূলে যোগ দিয়েছিলেন। সত্যেনের খুন করতে রাজনীতি না ব্যবসায়ী কোন বিষয় তা নিয়ে উঠছে প্রশ্ন।

বহরমপুর পুরসভার বর্তমান চেয়ারম্যান(Chairman) নাড়ুগোপাল মুখোপাধ্যায় দাবি করেন কংগ্রেস ও সিপিএমের দুষ্কৃতীরা লোকসভা ভোটের আগে সত্যেনকে খুন করে বহরমপুরে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে। মুর্শিদাবাদ জেলার এসপি(SP) সূর্য প্রতাপ যাদব জানিয়েছেন, অতি দ্রুত এই খুনের ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00