Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভগবানপুরে বজ্রপাতে খেয়া পারাপারের সময় মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর:ফের বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম অলোক মান্না। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা (Bhagabanpur P.S.) এলাকায়। জানা গেছে, রবিবার বিকেল বেলা খেয়া পারাপারের সময় বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়।মৃত যুবকের বয়স মাত্র ২১। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। ৩ জুন থেকে ৯ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতের পূর্বাভাস আগেই দিয়েছে মৌসম ভবন। বজ্রপাতের (Lightining)সময় সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে মৌসম ভবন।

বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হলে সেই সময় খোলা আকাশের নিচে না থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। শুধু তাই নয় মোবাইল ব্যবহার এবং ইলেকট্রিকের আসবাবপত্র ব্যবহারে সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেওয়া হয়েছে। জানানো হয়েছে ৩ জুন থেকে ৯ জুনের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন তখন বজ্রপাত হতে পারে। তাই স্থানীয় আবহাওয়া দপ্তরের নির্দেশিকার ওপর নজর রাখতে পরামর্শ দিয়েছে মৌসম ভবন।

হঠাৎ বজ্রপাত বা ঝড় বৃষ্টি শুরু হলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচ থেকে সরে আসতে বারংবার প্রচার চালাচ্ছে আবহাওয়া দফতর। কিন্তু তারপরেও বজ্রপাতে মৃত্যুর ঘটনা রোধ করা যাচ্ছে না। রবিবার বজ্রপাতের সময় খেয়া পারাপার করতে গিয়ে, তাই অকালে মৃত্যু হল এক যুবকের। ওই যুবকের পরিবারকে খবর পাঠিয়েছে পুলিশ। তবে খেয়া পারাপারের সময় ওই যুবকের মৃত্যু হলেও অন্য যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00