Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেবকের কাছে ধ্বসে মারাত্মক ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী গাড়ি, প্রাণে বাঁচলেন যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:সেবকের কাছে ধ্বসে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-কালিম্পং যাত্রীবাহী গাড়ি।বন্ধ শিলিগুড়ি থেকে সিকিম গামী ১০ নম্বর জাতীয় সড়ক(National High Way 10)।সোমবার সেবকের কাছে ধ্বস নামে। আর ধসে (Landslide)ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-কালিম্পং যাত্রীবাহী গাড়ি। এরপরেই বন্ধ হয়ে যায় বাংলা – সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল। জানা গিয়েছে, সোমবার সকালে একটি যাত্রীবাহী গাড়ি কালিম্পং থেকে শিলিগুড়ি এর উদ্দেশ্যে আসছিল।‌ ঠিক তখনই সেবক এর বাঘপুলের কাছে পৌঁছতেই যাত্রীবাহী গাড়িটির ওপর ধ্বস নামে।

এই দেখে তড়িঘড়ি গাড়িতে থাকা যাত্রী থেকে শুরু করে চালক কোনমতে গাড়ি থেকে বেরিয়ে যান। ধ্বস এতটাই ছিল যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটির। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেবক ফাঁড়ির(Sebak Fari) পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর ধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটি। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বললেই চলে। ধস সারানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। অন্যদিকে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তার কারণ পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ধ্বসের আশঙ্কা রয়েছে।

তাই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি দিন দুয়েকের মধ্যে ঝাড়খন্ড ছত্তিশগড়ের দিকে সরে যাবে। হিমালয় লাগোয়া দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার কোন কোন জায়গায় মঙ্গল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে মানা করেছে আবহাওয়া দফতর।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00