Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় ভোটার বাড়ল ১৩ লক্ষ ৩৪ হাজার

পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ল বাংলার ভোটার। রাজ্যের নতুন ভোটার হলেন প্রায় ১৩ লক্ষ ৩৪ হাজার বাসিন্দা। তার জেরেই রাজ্যে বাড়ল মোট ভোটারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে চলতি বছরের মে মাসে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচন বাংলার(Bengal) জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন হলেও গ্রামীণ এলাকায় সেভাবে কোনও ভোট হয়নি। পুরসভা নির্বাচনে কার্যত তৃণমূল(TMC) সুনামি বয়ে গিয়েছে। বিজেপি তো বটেই কার্যত মুখ থুবড়ে পড়েছিল বাম-কংগ্রেসও(Left-Congress)। পঞ্চায়েত নির্বাচনে এই ৩ দলই শাসক পক্ষের চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেই দিকে সকলে তাকিয়ে আছে। বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বাম-কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে কিরকম ফল করে সেটা দেখার যেমন অনেকে তাকিয়ে আছেন তেমনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) বাংলায় যে সাফল্য পেয়েছিল সেই সাফল্য তাঁরা এই পঞ্চায়েত নির্বাচনে ধরে রাখতে পারে কিনা সেটাও অনেকে দেখতে চাইছেন। এই অবস্থায় রাজ্যে নতুন ভোটার(New Voters) হলেন ১৩ লক্ষ ৩৪ হাজার জন বাসিন্দা।

আরও পড়ুন সঙ্ঘের চাপে বেঁচে গেল বাংলা, তবে ভাঙছে উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র

বৃহস্পতিবার ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী, শতাংশের বিচারে এবার রাজ্যে ১.২৪ শতাংশ ভোটার বেড়েছে। এর মধ্যে ২.২০ শতাংশ ১৮-১৯ বছর বয়সি ভোটার। রাজ্যে এবার প্রায় ১৩ লক্ষ ৩৪ হাজার ভোটার বাড়ায় বাংলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭। এদিকে, এবারের তালিকা থেকে ৪ লক্ষ ১৫ হাজার ২২৯ জন ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন। বরাবরের মতো এবারও রাজ্যে পুরুষ ভোটারের নিরিখে মহিলা ভোটারের হারও বেশ ভাল। নয়া তালিকা অনুযায়ী, রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ০৭১। এছাড়া ১,৭৯৯ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন রাজ্যে। সার্ভিস ভোটারের সংখ্যা হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৭৯৭ জন। উল্লেখ্য, এই নয়া ভোটার তালিকা অনুযায়ীই এবছরের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন সামনেই জি-২০ সম্মেলন, সেজে উঠছে কল্লোলিনী কলকাতা

যেহেতু বাংলায় মহিলা ভোটারদের সংখ্যা পুরুষদের থেকে সামান্য কম তাই এই মহিলা ভোট ব্যাঙ্ক যে কোনও নির্বাচনে বড় ভূমিকা পালন করে। সেকথা মাথায় রেখেই বাংলার শাসক দল এবারে যেমন বেশি করে মহিলা প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে তুলে ধরতে চাইছে তেমনি মহিলা পঞ্চায়েত প্রধানদের মারফত গ্রামীণ এলাকায় উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ চালানোর ক্ষেত্রেও এবারে তৃণমূলের বাজি হয়ে উঠতে পারেন মহিলারা। আবার এই মহিলাদের নিরাপত্তাহীনতা ও তাঁদের ওপর অত্যাচারের ঘটনা তুএল ধরে বিরোধিরাও বাজিমাত করার পথ নিয়েছে। তবে সব থেকে বড় কৌতুহল তৈরি হয়েছে নতুন ভোটারদের নিয়ে। এই ভোটাররা এবার প্রথমবার ভোট দেবেন। তাঁরা কাকে সমর্থন করবেন, মানে শাসক না বিরোধী তা জানার জন্য অনেকেই মুখিয়ে আছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00