Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেতাকর্মীতে নেই ভরসা, কলসেন্টারেই বিজেপির আস্থা

দলের নেতাকর্মীদের প্রতি এখন আর ভরসা নেই বিজেপি নেতৃত্বের। তাঁদের আস্থা কলসেন্টারের ওপর। জনবিচ্ছিন্নতার ছবি ফুটে উঠছে ছত্রে ছত্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধটা নয়, রাজ্যজুড়ে ১৭ খানি কলসেন্টার(Call Center) খুলছে বঙ্গ বিজেপি(Bengal BJP)। সেই সব কলসেন্টার চালাবার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করাও হয়েছে। এক-একটি কল সেন্টারের অধীনে থাকবে দুই থেকে তিনটি লোকসভা কেন্দ্র। সেখানে নিয়োগ করা হচ্ছে রীতিমত পেশাদার টেলিকলার(Tele Caller)। আর এই সব কলসেন্টারের মাধ্যমেই এখন বঙ্গ বিজেপি ভাড়া করা পেশাদার সংস্থাকে দিয়ে রাজ্য থেকে বুথস্তর পর্যন্ত বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রগুলির মাসমাইনের কর্মীরা বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নির্দেশ জেলা, মণ্ডল থেকে শুরু করে বুথস্তর পর্যন্ত পৌঁছে দেবেন। নিচুতলায় বিভিন্ন কর্মসূচির অগ্রগতির রিপোর্টও সেন্টার থেকে যাবে ওপর মহলে। আর এই সিদ্ধান্তই কার্যত সাফ জানিয়ে দিচ্ছে, দলের নেতাকর্মীদের প্রতি এখন আর বিন্দুমাত্র ভরসা নেই বিজেপি নেতৃত্বের। তাই তাঁদের আস্থা এখন কলসেন্টারের ওপর। সেখান থেকেই এবার ভোকাল টনিক যাবে দলের নেতা কর্মী থেকে সমর্থকদের কাছে।

বাংলার বুকে একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে বিজেপি। দলের এই ধারাবাহিক হার দলের নেতা থেকে কর্মী মায় সমর্থকদের মধ্যেও চূড়ান্ত নেতিবাচক প্রভাব ফেলছে। দলের আদি কর্মীরা তো অনেক আগেই বসে গিয়েছেন, এবার সক্রিয়া নব্য কর্মীরাও বসে যাচ্ছেন। মুখ ফিরিয়ে নিচ্ছেন সমর্থকেরা। এখন আর বাংলার বুকে বিজেপির সভায় জনস্রোত তো দূরের কথা চেয়ার ভরাবারও লোক পাওয়া যায় না। এদিকে দোরগড়ায় কড়া নাড়ছে ২৪’র ভোট(General Election 2024)। এই অবস্থায় ভোকাল টনিক(Vocal Tonic) একমাত্র দাওয়াই সবাইকে চাঙ্গা করে তোলবার জন্য। বিজেপিও তাই ভোকাল টনিক পৌঁছে দিতে রাজ্যে খুলে ফেলেছে ১৭ খানি কলসেন্টার। সেখানকার মাস মাইনের কর্মীরাই দলের বার্তা পৌঁছে দেবেন দলের নেতা থেকে কর্মী ও সমর্থকদের মধ্যে। ভাড়া করা পেশাদার সংস্থাকে দিয়ে জনবিচ্ছিন্ন বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে বাংলার বুকে।  

বঙ্গ বিজেপি সূত্রে খবর, চলতি মাসেই কলসেন্টারগুলি চালু হয়ে যাবে। প্রত্যেকটি কেন্দ্রে অন্তত ২৫ জন করে কর্মী নিয়োগ হবে। তাঁদের ন্যূনতম ১৫ হাজার টাকা করে মাসিক বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর জন্য বিভিন্ন জেলা শহর বা গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ি ভাড়া নিচ্ছে বিজেপি। কলসেন্টারের প্রত্যেক কর্মীর জন্যই থাকবে ল্যাপটপ। প্রতিটির দাম কমপক্ষে ৩৫ হাজার টাকা। এছাড়া সিসিটিভি, নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ সহ অফিস পরিকাঠামোর জন্য কল সেন্টার পিছু খরচ হবে প্রায় ২ লক্ষ টাকা। এই খাতে সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকা খরচ করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে একজন করে পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক আগেই নিয়োগ করেছ দল। কলসেন্টারগুলি দেখভালের নির্দেশও দেওয়া হয়েছে তাঁদের। তবে কর্মী নিয়োগ থেকে কেন্দ্র পরিচালনার যাবতীয় কাজ করছে বেসরকারি এজেন্সি।

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

অগস্ট মাসে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ!

সাহায্যের নামে রমরমিয়ে চলছিল প্রতারণা, ভাড়া বাড়িতে হানা দিয়ে কী পেল পুলিশ?

বাংলায় বসবাসকারী পাক নাগরিকদের দেশে ফেরানোর দাবিতে কর্মসূচি বঙ্গ বিজেপির

মহিলা মুখই চাই ! বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে শুরু দলীয় কোন্দল

হেরো প্রাক্তন সাংসদ থেকে প্রার্থীদেরই ভোটের মাঠে নামাতে চায় বিজেপি, ক্ষোভ কর্মীমহলেই

মুখ ফিরিয়েছে জনতা, ডাক্তারদের আন্দোলন থেকে ফায়দা লুঠতে নয়া কৌশলে গেরুয়া

বঙ্গ বিজেপিকে জোর ধাক্কা মোদি সরকারের, আবাস যোজনায় ১৯০ কোটির বরাদ্দ বাংলাকে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00