Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর আগেই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন তাঁকে। অধ্যক্ষের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই শুরু হচ্ছে বিধানসভার বৈঠক (BIDHAN SABHA)। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে হবে সেই বৈঠক। তার আগেই হবে বিএ কমিটির বৈঠক। সেই বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও।

১৪ সেপ্টেম্বরের ঠিক ২ দিন আগে হবে বিএ কমিটির বৈঠক। আগামী ১২ সেপ্টেম্বর সেই বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন তাঁকে। অধ্যক্ষের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক। তিনি বিএ কমিটির সদস্য। তাই তাঁকে নিয়ম অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় এখন বিচারাধীন বন্দি। অপরাধী প্রমাণিত হয়নি। উল্লেখ্য, তাঁর মন্ত্রিত্ব বা দলীয় পদ নেই কিছুই। তবে তিনি এখনও বিধায়ক।

বিধানসভা সূত্রে আগেই জানা গিয়েছিল, আগে তাঁর আসন মুখ্যমন্ত্রীর আসনের পাশে থাকলেও সেই আসন পরিবর্তন করা হয়েছে। আপাতত, মুখ্যমন্ত্রীর পাশে কেউ বসবেন না। তবে পার্থ চট্টোপাধ্যায় যেই আসনে বসতেন, সেই আসন থাকবে ফাঁকাই। বিধানসভায় এলে তাঁকে বসতে হবে অন্যান্য সাধারণ বিধায়কদের মতই।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00