Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাটি হবে পুজোর শপিং! বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপর আসছে দুর্গা পুজো। তাই শনি এবং রবিবার হলেই আমজনতা ভিড় জমান জামা-কাপড়ের দোকানে। আর এই সময় দুঃখের কথা শোনাল আবহাওয়া দফতর। জানান হয়েছে, বর্তমানে  পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে।  আর তার জেরে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগর। ৪০ থেকে ৫০ সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। সেই জন্য প্রশাসনের তরফে  মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে  রবিবার সকালের মধ্যে উপকূলে ফিরে আসতে হবে সমস্ত মৎস্যজীবীদের।

উল্লেখ্য, এই নিন্মচাপের জেরে রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোম এবং মঙ্গলবার  ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়।   দক্ষিণবঙ্গের আকাশ  থাকবে মেঘলা। আর সেইসময় জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় বাড়বে  আর্দ্রতা জনিত অস্বস্তি । একথায় আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিচ্ছে তাতে রীতিমতো চিন্তায় পড়েছে আমজনতা। আশঙ্কা করা হচ্ছে, এই বৃষ্টির জেরেই মাটি হতে চলেছে পুজোর শপিং। তবে পুজোর সময় বৃষ্টি হবে কি না তা  নিয়ে এখন পর্যন্ত জানায়নি হাওয়া অফিস।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00