নদী ভাঙনে বিপর্যস্ত হাসনাবাদ, বিশাল এলাকা জুড়ে দেখা দিয়েছে ফাটল

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: নদী ধ্বসে বিপর্যস্ত শহর হাসনাবাদ। বসিরহাটের টাকি পৌরসভার ১৬নং ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধ্বসে গিয়ে নদী গর্ভে চলে গিয়েছে। যার ফলে ফাটল ধরেছে প্রায় ১০০ মিটার এলাকায়। একপ্রকার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ছায়া হাসনাবাদের(Hasnabad) ইচ্ছামতির নদীর পাড়ে। রবিবার সকাল হতেই এই ভয়ানক ফাটলে বিপর্যস্ত হয়েছে হাসনাবাদের যান চলাচল। ফাটল ধরায় ইতিমধ্যে মধ্যবাজার এলাকায় পুলিশের তরফে ব্যারিকেড করে এলাকায় যানবাহন ও মানুষ চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রবিবার সকাল হতেই স্থানীয় বাসিন্দারা এই ফাটল দেখতে পান। খবর দেওয়া হয় সেচ দফতরকে। দীর্ঘদিন ধরে এই এলাকায় একাধিক দোকান সহ গোটা একটি পার্কের একাংশ ইছামতি নদীগর্ভে (Ichamoti River)চলে গিয়েছে। আবার নতুন করে ফাটল ধরায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও। বেশ কিছু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফাটল ধরায় বাড়িগুলি ঝুঁকির মধ্যে অবস্থান করছে।

বেশ কিছু বাড়ির থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র গুলি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে টাকি পৌরসভার(Taki Municipality) ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সরকার ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এবং পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। গোটা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]