Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেখ শাহজাহান অন্তরালে আর বাবু মাস্টার জনজোয়ারে প্লাবিত

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: শেখ শাহজাহান যখন লোকসমক্ষে অন্তরালে জনজোয়ারে ফিরোজ কমাল গাজী ,ওরফে বাবু মাস্টারকে ঘিরে রাজনৈতিক গুঞ্জন।বসিরহাট(Bashirhat) লোকসভা কেন্দ্রে ভোট মেশিনারির দুই নেতা  শেখ শাহজাহান ও বাবু মাস্টার। যখন এক নেতার খোঁজ পাওয়া যাচ্ছে না তখন অন্য এক নেতা জনজোয়ারে ভাসছেন।উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানী পঞ্চায়েতের অধীন তালপুকুরে বাবু মাস্টারকে(Babu Master) দেখামাত্রই শুক্রবার জনগণের উচ্ছ্বাস দেখা গেল।

এদিন তালপুকুরের(Talpukur) ব্যবসায়ী সেলিম গাজীর(Selim Gazi) আমন্ত্রণে ফিরোজ কামাল গাজী( ওরফে বাবু মাস্টার ) উপস্থিত হয়েছিলেন।নিজে হাতেই মিষ্টি মুখ করান অনুগামীদের।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন- সেলিম আমার ছোট ভাই এর মতো।দীর্ঘদিনের পরিচিত ।তার আমন্ত্রণে সাড়া না দিয়ে পারলাম না। রাজনীতির আঙিনায় না থাকলেও সৌজন্যতাবোধ ভোলা যায় না।তিনি আরো বলেন- মানুষ আমাকে এখনো এত ভালবাসে সত্যিই আমি অভিভূত।এদিন তাকে দেখামাত্রই হাজার হাজার মানুষের জনজোয়ার দেখা দেয়।পাশাপাশি এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাখালগাছা পঞ্চায়েত সদস্য আবুল কালাম মোস্তফা মন্ডল , এবাদুল গাজী, আমলানী গ্রাম পঞ্চায়েত সদস্যা তাপসী মন্ডল ,নুরুজ্জামান গাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তবে প্রশ্ন চিহ্ন একটাই থেকে যায় ,বাবু মাস্টার কি আবার রাজনীতির আঙ্গিনায় ফিরবেন ? নাকি অন্য কোন রাজনৈতিক দলে যোগ দেবেন?যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।তবে এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন- ইচ্ছা আছে, রাজনৈতিকভাবে পথ চলার।তবে সময় ও পরিস্থিতিই বলে দেবে। অপেক্ষা করুন কিছুদিন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00