নিজস্ব প্রতিনিধি,ক্যানিং: কথায় বলে বিষয় না বিষ। আর সেই সম্পত্তি নিয়ে বচসা।নিজের দাদাকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগ। ঘটনায় আক্রান্ত ব্যক্তি আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে(Caning Hospital) চিকিৎসাধীন।স্থানীয় সুত্রে জানা গিয়েছে , নিজের ধানজমিতে ধান রোয়ার কাজ করছিলেন সেখ জামির উদ্দিন(Sk.Jamiruddin) । সেই সময় লোহার রড নিয়ে জামাত সেখ,হায়দার আলি সেখ,হাকিম সেখ’রা ঝাঁপিয়ে পড়ে সেখ জামির উদ্দিনের ওপর। মাঠে ফেলে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি।পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় আক্রান্তকে উদ্ধার করে। চিকিৎসার জন্য বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনা প্রসঙ্গে আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন,কিছুদিন আগে তার মোটর সাইকেল কেড়ে নিয়ে ঘর থেকে বের করে তালা লাগিয়ে দিয়েছিল। এদিন জমি দখল করতে এসে খুন করার চেষ্টা করে।
ইতিমধ্যে বাসন্তী থানায়(Basanti P.S.) অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ। ভাইরা এই আক্রমণ করার পর পলাতক। পুলিশ তাদের খুঁজছে। এই ঘটনায় খুন করার চেষ্টা অপরাধে মামলা রুজু করেছে পুলিশ পলাতক ভাইদের বিরুদ্ধে। পুলিশ আহত দাদা এবং তার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এর আগেও দুই পরিবারের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু এবার প্রাণ নাশের চেষ্টা করা হয়।