মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন

Share:

নিজস্ব প্রতিনিধি ,বারুইপুর: মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অলিপুর বারুইপুর থানা এলাকায় ৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত যুবক ৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷ তাকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করত অভিযুক্ত সুর্য দাস ৷

তাকে ও তার বাবা, মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত ৷ শুধু তাই নয় অ্যাসিড মারা হবে মুখে বলেও হুমকি দেওয়া হত ৷ ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ও তার ভিডিও ও ছবি তুলে রাখে ওই যুবক ৷ পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ৷ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক ৷ সেই ছবি বিভিন্ন জায়গা ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছায় ৷ তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে জানায় ৷

এই ঘটনায় বৄহস্পতিবার রাতে বারুইপুর থানায়(Baruipur P.S.) অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে (Baruipur Court)পেশ করা হয় ৷ ওই নাবালিকা ছাত্রীর বয়ান আদালতে গোপন জবানবন্দী হিসেবে পেশ করিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্রমাগত সমাজে এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে এক সামাজিক অপরাধ বলে মনে করছেন মনস্তত্ত্ববিদরা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]