আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল ট্রাফিক সচেতনতা প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি,নোয়াপাড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। সাধারন মানুষকে পথ নিরাপত্তা দিতে এই বিশেষ প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্পকে আরো বেশি জন মানসে ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে নোয়াপাড়া থানার (Noyapara P.S.)অন্তর্গত ইছাপুর মানিকতলায় অনুষ্ঠিত হল ট্রাফিক সচেতনতা মূলক প্রচার ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ।

মানুষকে সচেতন করতে এবার স্কুল পড়ুয়াদের নিয়ে নানা কর্মসূচিরও আয়োজন করেছে ব্যারাকপুর কমিশনারেট। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক(ACP Traffic) সৌমানন্দ সরকার এসিপি(ACP) জগদ্দল অভিষেক বলি আর ট্রাফিক আধিকারিক নর্থ জন শেখ কুতুব উদ্দিন বাক্তিয়া আতপুর সাব ট্রাফিক গার্ডের ওসি রাজেন্দ্র সরকার বিধায়ক সোমনাথ শ্যাম(MLA Somnath Shyam) পৌর মাতা, রিয়া আচার্য পৌরপিতা বিপ্লব মালো পিনাকী দাস সমাজসেবী সমীর আচার্য সহ বিশিষ্টজনেরা।

এদিন স্কুলের ছাত্র দের নিয়ে একটি পদ যাত্রার মধ্যে দিয়ে এই সচেতনতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এদিন সচেতনতার বার্তা দিয়ে বলেন সাধারণ মানুষকে বুঝতে হবে রাস্তায় বেরালে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। কারণ তাদের বাড়িতে তাদের প্রিয় জনেরা অপেক্ষা করেন ‘। হেলমেট পড়ার প্রয়োজনীয়তা বিষয়টিও এদিন গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]