Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারাসতে মা ও মেয়ের ওপর যৌন হেনস্থার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: মা ও মেয়ের উপর যৌন হেনস্থার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের বারাসত থানায়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের যশোর রোডের(Jassoar Road) ওপরে একটি নামি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে গিয়ে প্রথমে মেয়ে এবং পরবর্তীতে তার মায়ের উপর যৌন হেনস্থার অভিযোগ স্বনামধন্য চিকিৎসক অরিত্র ভট্টাচার্যের (Dr.Aritra Bhattacharya) বিরুদ্ধে।অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় বারাসতের ওই চিকিৎসা কেন্দ্রে অভিযোগকারীণী এবং তার মা ডাক্তার দেখাতে যান শারীরিক কিছু সমস্যা নিয়ে। সেই সময় প্রথমে অভিযোগকারিনীকে যৌন হেনস্থা করাতে তিনি বেরিয়ে আসেন।

পরবর্তীতে অভিযোগকারিনীর মা চিকিৎসা করাতে গেলে তাকেও একই হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। অভিযোগকারিনীর মা জানান, ওই চিকিৎসক পরীক্ষা করা রচিলায় তার গোপনাঙ্গে বারবার হাত দেয়। একটা সময়ের পর তিনি বাধ্য হয়ে চিকিৎসকের হাত চেপে ধরেন এবং প্রতিবাদ করেন। এরপর তিনি বাইরে বেরিয়ে শোনেন তার মেয়ের সাথেও একই আচরণ করেছেন ওই চিকিৎসক।চিকিৎসা কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে সে বিষয়ে কথা বলতে গেলে তারাও কোনো সহায়তা করেননি এমনটাই দাবি অভিযোগকারিনীর মায়ের দাবি।

পরবর্তীতে যৌন হেনস্থার বিরুদ্ধে বারাসত থানায় (Barasat P.S.) লিখিত অভিযোগ দায়ের করা হয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক অরিত্র ভট্টাচার্যের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত নেমেছে বারাসত থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বারাসত এলাকা জুড়ে। পুলিশ এই ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে। জানা গেছে, ওই চিকিৎসককে যারা করবে পুলিশ। প্রয়োজনে চিকিৎসক গ্রেফতার হতে পারে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00