বারাসতের আদালত চত্বরে বেআইনি হকার উচ্ছেদ অভিযান শুরু করল পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি বারাসত: পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে শনিবার সকাল থেকে বারাসতে শুরু হল বেআইনি হকার উচ্ছেদ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বেআইনি হকার উচ্ছেদ করার হুঁশিয়ারি পর একাধিকবার বারাসত জেলাশাসক দফতরে(Barasat DM Office) বৈঠক করা হয়। প্রায় এক সপ্তাহ বেআইনি হকার উচ্ছেদের সচেতনতা মাইকিংও করা হয় বারাসত শহর জুড়ে। শনিবার সকাল দশটা থেকে বারাসত জেলা আদালত চত্বরে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার আধিকারিকেরা হকার উচ্ছেদে নামে।JCB দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বেআইনি দোকান।

কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে, আড়িয়ায়াদহ কাণ্ডে বেলঘড়িয়া থানার পুলিশ জয়ন্ত সিং কে ছয় দিনের পুলিশ হেফাজত শেষে গত ১৬ই জুলাই ব্যারাকপুর আদালতে পেশ করে। সেখানেই দক্ষিণেশ্বর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে ৭ দিনের পুলিশ হেফাজতে নেয় দক্ষিণেশ্বর থানা(Dakhineswar P.S.)। তারপর তাকে পুনরায় ৩ দিনের পুলিশ হেফাজত দেয় ব্যারাকপুর মহকুমা আদালত। এই তিন দিন পুলিশ হেফাজত শেষে বেলঘরিয়া থানা(Belgharia P.S.) পুনরায় ব্যারাকপুর মহকুমা আদালতে শনিবার আনা হয় জয়েন সিং এবং সৈকত মান্নাকে।

অন্যদিকে,বিহারের জেলে বসে ব্যারাকপুরের একাধিক ব্যবসায়ীকে ফোন করে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে এবং ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই বিহারের জেল থেকে নিয়ে আসা কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে (Subodh Singh)গত 20/07/2024 সাত দিনের পুলিশ হেফাজত নিয়ে তদন্ত শুরু করে বেলঘড়িয়া থানার পুলিশ।সেই সাত দিন শেষে শনিবার ফের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুবোধ সিংকে ফের ব্যারাকপুর আদালতে(Barrackpore Court) পেশ করা হল বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]