বারাসতের কাজীপাড়ায় দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বারাসাতের কাজীপাড়া(Barasat Kajipara) এলাকায় ।বারাসতের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে BCA বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রনাথ দে (১৯)(Chandranath Dey) মেসের ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার  ঘিরে চাঞ্চল্য । বাঁকুড়ার অশনি কোটার বাসিন্দা এই ছাত্র । মেসের পড়ুয়া আবাসিকদের কাছ থেকে জানা যায়, দ্বিতীয় বর্ষের এই ছাত্র একাই থাকতো এই আবাসনের দ্বিতীয় তলার ৯ নম্বর ঘরে ।মাত্র দেড় মাস এই নতুন মেসে আবাসিক হিসেবে আসে সে ।

অন্যান্য আবাসিক পড়ুয়া সূত্রে জানা যায় , দুপুর একটা নাগাদ ঐ পড়ুয়া একাই ঘরে বসে ফোনে কথা বলছিল। অন্য আবাসিক পড়ুয়ারা সে সময় মেস ছেড়ে বেরিয়ে গেলে সেই সুযোগেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দ্বিতীয় বর্ষের এই ছাত্র । অন্য ছাত্ররা আবাসনে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মেসির মালিককে খবর দেয় । এরপরে বারাসত থানার পুলিশকে খবর দেওয়া হলে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ।

যদিও গোটা বিষয় নিয়ে মুখ খুলতে চাননি মেসের মালিক। ময়না তদন্তের জন্য মৃতদেহ বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পাশাপাশি মৃত ছাত্রের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে । তবে আত্মহত্যা না অন্য কিছু, গোটা বিষয় তদন্ত শুরু করেছে বারাসত থানার(Barasat P.S.) পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

পুত্রহারা বাবাকে বেধড়ক মার, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]