গুজরাতে বাংলাদেশি সন্দেহে পুলিশের হাতে অত্যাচারিত পরিযায়ী শ্রমিকের বাড়িতে ‘বাংলা পক্ষ’

Share:

নিজস্ব প্রতিনিধি,পিংলা: গুজরাত থেকে মার খেয়ে রাজ্যের পশ্চিম মেদিনীপুরের পিংলায় ফিরে আসা বুদ্ধদেব বারিকের বাড়িতে যায় বাংলা পক্ষ ৷ গুজরাত পুলিশ ১০ জন হিন্দু বাঙালিকে বাংলাদেশি সন্দেহে নিয়ে গিয়ে নাকি আমানবিক ভাবে মারধর করে বলে অভিযোগ।হিন্দু বাঙালি বুদ্ধদেব বারিকের পিঠে মোদীর গুজরাত পুলিশের বুটের দাগ। এমনটাই অভিযোগ বাংলা পক্ষের(Bangla Pakha)।

গুজরাতের সুরাটে থাকা ১০ জন হিন্দু বাঙালিকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি সন্দেহে অমানবিক অত্যাচার করেছে গুজরাত পুলিশ।এদের মধ্যে আছেন বুদ্ধদেব বারিক, সন্দীপ মাঝি, গণেশ মাঝি, অরূপ হাজরা সহ ১০ জন হিন্দু বাঙালি৷ডকুমেন্ট দেখালেও ছাড়েনি। পরে এর রাজ্যের পুলিশ ছাড়িয়ে নিয়ে আসে। শনিবার বুদ্ধদেব বারিকের বাড়িতে কৌশিক মাইতি ও ডাক্তার আব্দুল লতিফের নেতৃত্বে বাংলা পক্ষর প্রতিনিধি দল হাজির হয়৷
এরা মাত্র ৪০০ টাকা রোজের কাজ করতে গেছিলেন। বাংলায় কি ৪০০ টাকা রোজের কাজ নেই? দু আড়াই কোটি বিহার-ইউপি- ঝাড়খন্ডের লোক বাংলায় এসে হাজার হাজার টাকা আয় করছে। বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই।

বুদ্ধদেব বারিক(Budhadeb Barik) সহ ১০ জনের কাজের ব্যবস্থা করে দিচ্ছে বাংলা পক্ষ। এমনটাই জানা গিয়েছে। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর এই ভিন রাজ্যে যেভাবে অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ হওয়ার দাবি তুলেছে বাংলা পক্ষ। যেখানেই এই ধরনের অভিযোগ আসবে সেখানেই বাংলা পক্ষ হাজির হবে বলে জানিয়ে দিয়েছে। প্রতিবাদ জারি থাকবে বাঙালির ওপর আক্রমণ হলে।এই প্রতিবাদ যেমন হলদিয়ায় জারি থাকবে তেমনি পিংলায়(Pingla) জারি থাকবে। এই লড়াই বাংলা পক্ষ সর্বত্র লড়ছে ভূমিপুত্রদের সংরক্ষণের দাবিতে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]