Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বনগাঁ পুরসভা উপনির্বাচনে বিপুল জয় তৃণমূলের

অকাল হোলি খেলায় মেতেছেন তৃণমূল শিবিরের নেতা-কর্মী ও সমর্থকরা। জয়ী প্রার্থী বলেন, ওয়ার্ড জুড়ে করা হবে দিদির দেখানো পথে উন্নয়ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চূড়ান্ত ফল প্রকাশিত হল বনগাঁ পুরসভার (MUNICIPALITY) ১৪ নম্বর ওয়ার্ডের। ব্যাপক ভোটে জয় লাভ করেছে জোড়াফুল শিবির (TMC)। ফল প্রকাশিত হওয়ার পর থেকেই উচ্ছসিত তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকরা।

জানা গিয়েছে, তৃণমূলের প্রাপ্ত ভোট ২ হাজার আটশো বিয়াল্লিশ। বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা ৭২৪। সিপিআই(এম) পেয়েছে ৩৩২টি ভোট। আর জাতীয় কংগ্রেস ভোট পেয়েছে ৫২টি।

ব্যাপক ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি শিবিরের অরূপ পা। ভোটের ব্যবধান ২ হাজার ১১৮টি।

উপনির্বাচনের ফল প্রকাশিত হতেই ওয়ার্ড জুড়ে ওড়ানো হচ্ছে সবুজ আবির। অকাল হোলি খেলায় মেতেছেন তৃণমূল শিবিরের নেতা-কর্মী ও সমর্থকরা। জয়ী প্রার্থী বলেন, ওয়ার্ড জুড়ে করা হবে দিদির দেখানো পথে উন্নয়ন। উল্লেখ্য, পুরসভা নির্বাচনে এই ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ দাস। তবে শপথগ্রহণের দিনই তাঁর মৃত্যু হয়েছিল। ফলে এই ওয়ার্ডে হয় উপনির্বাচন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00