Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বনগাঁতে রাতের অন্ধকারে সারমেয়দের বিষ খাইয়ে মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: রাতের অন্ধকারে এলাকার একাধিক সারমেয়কে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ, বিচার চেয়ে থানার দ্বারস্থ এলাকার মহিলারা।জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর’ স্বামী বিবেকানন্দের এই উক্তি যেন এখন বইয়ের পাতাতেই সীমাবদ্ধ। জীবে প্রেম তো দূরের কথা, অবলা পশুদের প্রাণ নিতে রাতের অন্ধকারে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল বনগাঁর দীনবন্ধু নগর এলাকায়। অভিযোগ রাতের অন্ধকারে কে বা কার খাবারের সাথে বিষ মিশিয়ে এলাকার সমস্ত সারমেয় খাইয়ে দেয়।

সেই বিষ মাখানো খাবার খেয়ে তিনটি সারমেয় মারা যায়। অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকটি সারমেয়। শনিবার সকালে এলাকার বাসিন্দা সুস্মিতা রায় প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তার বাড়ির সামনে তিনটি সারমেয়র মৃত দেহ পড়ে থাকতে দেখেন। এবং বেশ কয়েকটি সারমেয়কে(Street Dogs) অসুস্থ হয়ে বমি করতে দেখে অনুমান করেন তাদেরকে বিষ দেওয়া হয়েছে। এরপর পশু চিকিৎসকে খবর দেন সুস্মিতা দেবী। অসুস্থ সারমেয়গুলির চিকিৎসা চলছে।

এই ঘটনার পর গৃহবধূ সুস্মিতা বিষয়টি বনগাঁর(Banga) একটি পশুপ্রেমী সংগঠনকে জানালে, তারাই উদ্যোগ নিয়ে এলাকার বিষ(Posion) খাবার খাওয়া অসুস্থ সারমেয়দের চিকিৎসা করে। শুধু এখানেই থেমে থাকেন নি গৃহবধূ সুস্মিতা। বিচার চেয়ে থানার দারস্থ হন তিনি। দোষীর শাস্তির দাবিতে থানাতে একটি অভিযোগ দায়ের করেন।ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00