৪৮ ঘণ্টার মধ্যে জমা জল পরিষ্কার না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বনগাঁ পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ: ডেঙ্গু সচেতনা বার্তা সহ ড্রোন দিয়ে পৌর এলাকার ছাদে জমা জলে বিশেষ নজরদারি পৌরসভার। ৪৮ ঘণ্টার মধ্যে জমা জল পরিষ্কার না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বনগাঁ পুরসভার পৌর প্রধানের। কড়া অবস্থান পৌর প্রধানের।পৌর এলাকায় ডেঙ্গু নিয়ে সচেতন করতে শনিবার সকালে বনগাঁ পৌরসভা (Banga Municipality)উদ্যোগে র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালিতে উপস্থিত ছিলেন পৌরসভা পৌর প্রধান সহ কাউন্সিলরা। এ ছাড়া ছিলেন পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসক সহ বনগাঁ থানার আইসি(IC) শিবু ঘোষ। এ ডেঙ্গু সচেতনামূলক র‍্যালি থেকে পৌর এলাকার মানুষকে বিশেষ ভাবে সতর্ক করা হয়। বাড়িতে জমা জল থাকলে তা দ্রুত পরিষ্কার করার কথা বলা হয়। এছাড়াও ড্রোন উড়িয়ে বনগাঁ বাজারের(Banga Market) বহুতল বিল্ডিংয়ের ছাদের বিশেষ নজরদারিও চালায় । যে বিল্ডিং এর ছাদে জল জমে আছে তাদের মালিকদের ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয় জমা জল পরিষ্কার করার জন্য ।

যদি তা না করা হয় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবেও বলে জানান পৌরপ্রধান গোপাল শেঠ।শনিবারের এই র‍্যালিটি (Rally)পৌরসভা থেকে শুরু হয়ে থানার মোড় ঘুরে মোতিগঞ্জ হয়ে ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়। এই র‍্যালি থেকে বনগাঁর নাগরিকদের ডেঙ্গু থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

ডেঙ্গুর মশা প্রতিরোধে বনগাঁ পৌরসভার উদ্যোগে পুকুরে পুকুরে ‘গাপ্পি’ মাছ ছাড়া শুরু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]