বালুরঘাটে ১০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: বালুরঘাট পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। বুধবার এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন বালুরঘাট পৌরসভার(Balurghat Municipality) চেয়ারম্যান।পৌর চেয়ারম্যানের কথায়, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এই ইউনিট নির্মাণের পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ডে আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হবে।

ড্রেনেজ সিস্টেম, গার্ড রুম ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।বুধবার বালুরঘাট পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে গিয়ে প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন চেয়ারম্যান। তিনি জানান, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট (Solid West Management Unit) তৈরি হলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তিনি।এমন এক গুরুত্বপূর্ণ উদ্যোগে পৌরসভার সক্রিয় ভূমিকা ও রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আশাবাদী। কবে এই প্রকল্প পুরোপুরি সম্পন্ন হবে, তার অপেক্ষায় দিন গুনছে বালুরঘাটবাসী।

এদিকে,ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়াতে পুরসভার কর্মীদের নিয়ে যৌথভাবে কর্মশালা আয়োজন করল ইংরেজবাজার পুরসভা ও স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (এস‌ইউডিএ)। ডেঙ্গি মোকাবিলায় পুরসভার স্বাস্থ্য বিভাগে কর্মীদের কী কী করণীয় তা নিয়ে বৈঠকে বিস্তর আলোচনা হয়।পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভার কর্মীদের নিয়ে আজ বৈঠকের আয়োজন করা হয়েছিল। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির আধিকারিকরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বালুরঘাট পুরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষেরও বেশি টাকা উধাও, অভিযোগ দায়ের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]