নিজস্ব প্রতিনিধি,মালদা: গৃহস্থ বাড়িতে ছাদ থেকে উদ্ধার বল বোমা। উদ্ধার হওয়া বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল পুলিশ। রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল মালদার বৈষ্ণবনগর থানার(Baishabnagar P.S.) চক সেহেরদি বিশ্বাসটোলা এলাকায়। জানা গেছে, চক সেহেরদি বিশ্বাসটোলা এলাকার বাসিন্দা মনিরুল সেখের বাড়ির ছাদে একটি বল পরে থাকতে দেখে তার ছেলে খেলার জন্য বল ভেবে নিয়ে খেতে যায়। পরিবারের লোকের সন্দেহ হওয়ায় বল জাতীয় বোমাকে ভালো করে দেখলে দেখতে পায় তা ভারি। তা দেখে সন্দেহ হয়।
বোমা মনে হয়। তরিঘড়ি খবর দেওয়া হয় পরিবারের তরফে বৈষ্ণবনগর থানায়। ছুটে আসে পুলিশ ।সন্দেহ জনক বলটি শনাক্ত হয় বোমা হিসেবে । তৎক্ষণাৎ বৈষ্ণবনগর থানারপুলিশ গিয়ে বল জাতীয় বস্তুটিকে তাদের নজদারীতে রেখে খবর দেয় সিআইডি বম্ব স্কোয়াডে(Bomb Squard)। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন সহ বম্ব স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান।
এরপর তারা বল বোমাটি উদ্ধার করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বলে খবর। ঘটনায় বাড়ি মালিকের দাবি কীভাবে তার বাড়ির ছাদে বল বোমা আসল সেই ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে কে বা কারা ছাদে বোমা রেখেছিল তা খতিয়ে দেখতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।