বহরমপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরও ১ জন গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: বহরমপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে বহরমপুর থানার পুলিশ এক জনকে গ্রেফতার করেছে।ধৃত ব্যক্তির নাম আকাশ দত্ত(Akash Dutta)। বাড়ি বহরমপুর থানার গোয়ালজান নিয়াল্লিশপাড়া এলাকায়।প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর প্রাতঃভ্রমণে বেরিয়ে বহরমপুর থানার রাধারঘাট-১ গ্রাম পঞ্চায়েতের অধীনে নাথপাড়ার মোড়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল কর্মী প্রদীপ দত্ত।একটি মোটরবাইকে করে দু’জন দুষ্কৃতি এসে গুলি চালিয়ে খুন করে পালিয়ে যায়। ধৃত আকাশ দত্ত ওই দুজনের মধ্যে এক জন, যে মোটরবাইক চালিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই আকাশ দত্ত উত্তরপ্রদেশে পালিয়ে গিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল উত্তরপ্রদেশ (Uttarpradesh)গিয়ে গত ৩১ অক্টোবর আকাশ দত্তকে গ্রেফতার করে।পরে সেখানকার আদালতে হাজির করানো হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সেই মতো বহরমপুর থানার(Baharampur P.S.) ওই বিশেষ পুলিশ দল ধৃত ব্যক্তিকে শুক্রবার রাতেই বহরমপুর নিয়ে চলে আসে।

এর পরে শনিবার বহরমপুরের মুর্শিদাবাদ সিজেএম আদালতে ধৃত ব্যক্তিকে হাজির করানো হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে,মুর্শিদাবাদে দুষ্কৃতীদের দাদাগিরি ।জুয়া খেলার প্রতিবাদ করায় এলাকার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত আরো একজন। জখম ওই যুবকের নাম ডালিম শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলার পুরাতন কাশিয়াডাঙ্গায় রাস্তার পাশে প্রকাশ্যে চলছিল জুয়া খেলা। সেই সময় বিলের মাছ দেখে বাড়ি ফিরছিলেন ডালিম শেখ। দাবি, জুয়া খেলার প্রতিবাদ করেন তিনি। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ওই যুবককে। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Medical College) স্থানান্তর করা হয়। পুলিশ জুয়ারীদের ধরতে অভিযান শুরু করেছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]