Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বহরমপুরে প্রেমিকা হত্যায় সাজা ঘোষণা বৃহস্পতিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীর সাজা ঘোষণা বিশেষ কারণ বশত স্থগিত রাখা হ’ল বুধবার। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার এই কেসের শুনানি হবে এবং সাজা ঘোষণা হবে বলে জানানো হয় আদালতের পক্ষ থেকে। বুধবার এই মামলায় অভিযুক্তর ফাঁসির পক্ষে সওয়াল জবাব চলে দীর্ঘক্ষণ। উল্লেখ্য- পুলিশি তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে- রীতিমতো ঠান্ডা মাথায়, সম্পূর্ণ পরিকল্পিত ভাবে এই নৃশংস খুন করে প্রেমিক সুশান্ত। যার লক্ষ্যই ছিলো- সুতপাকে সে না পেলে আর কেউই পাবে না।

এদের দুজনের সম্পর্ক ছিলো গত ২০১৭ সাল থেকে। এরপর তাদের সম্পর্কে চির ধরলে ২০২২ সালের ২রা মে বহরমপুরের(Baharampur) গোরা বাজারের শহীদ সূর্য সেন রোডের(Surya Sen Road) গলিতে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে সুতপাকে খুন করে সুশান্ত। যার সারা দেহে ৪৫টি ক্ষত চিহ্নের মধ্যে ৪২টি ক্ষতই গভীর ছিলো, এমনই তথ্য উঠে আসে তদন্তে। পাশাপাশি ঘটনার পর পরিকল্পনা মাফিক পালিয়ে যাওয়ারও চেষ্টা করে সুশান্ত।

তবে পুলিশের তৎপরতায় ঘটনার পর আড়াই ঘন্টার মধ্যেই গ্রেফতার হয় খুনি। মঙ্গলবার তাকে আদালতে দোষী সাব্যস্ত করার পর আজ তার সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। আদালত দোষী সুশান্তর কাছে তার কোন বক্তব্য আছে কিনা তা জানতে চায়। সে দাবি করেছে এই খুন করেনি। তার মা অসুস্থ হলেও সে আদালতে জানায়। এদিকে বিশেষ কারণ বশত আজ রায় দান স্থগিত রেখে- সাজা ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার করা হবে বলে জানা গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00