বহরমপুর স্টেডিয়ামের পাশ থেকে অস্ত্র পাচারকারী গ্রেফতার, উদ্ধার একাধিক অস্ত্র ও কার্তুজ

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: পায়ে হেঁটে এসে অস্ত্রপাচার করতে গিয়ে গ্রেপ্তার হল অস্ত্র কারবারি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র ,ম্যাগাজিন ও কার্তুজ। আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। বুধবার সকালে বহরমপুর স্টেডিয়াম(Baharampur Stadium) লাগোয়া রাস্তা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত পাচারকারীর নাম সোহন রেজা। বাড়ি জলঙ্গী থানার ঘোষপাড়ায়। ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি ৭এমএম পিস্তল, ৮টি  ম্যাগজিন এবং ১৩০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান(Dhulian) থেকে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে বাসে করে এসে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে পায়ে হেঁটে স্টেডিয়াম পৌঁছায় ওই পাচারকারী। সেখানে অন্য আর এক জন পাচারকারীর জন্য অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই পাচারকারীকে গ্রেফতার করে। প্রাথমিক জেরায় ওই আগ্নেয়াস্ত্র বাংলাদেশে(Bangladesh) পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা ছিল।ধৃত ব্যক্তিকে আদালতে হাজির করেছে পুলিশ।

সে কোথা থেকে ওই অস্তগুলি এনেছে এবং কাকে দিতে এসেছিল তা পুলিশ তদন্ত করে দেখছে। ক্রমাগত মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশী জঙ্গিদের আনাগোনা পাশাপাশি অস্ত্র পাচারের ঘটনা প্রকাশ্যে আশায় পুলিশ আরো সতর্ক হচ্ছে। নজরদারি বাড়ানো হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড সহ সীমান্তবর্তী এলাকাগুলিতে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]